তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

কাতারের হজযাত্রীদের জন্য সীমান্ত খোলার নির্দেশ সৌদির

চলতি বছর পবিত্র হজ পালনে ইচ্ছুক কাতারের নাগরিকদের জন্য সীমান্ত খুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুলআজিজ আল সৌদ।

স্থানীয় সময় বৃহস্পতিবার সৌদির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সিতে (এসপিএ) প্রকাশিত এক সংবাদে এ তথ্য জানানো হয়েছে।

সন্ত্রাসে অর্থায়নের অভিযোগে গত ৫ জুন কাতারের সঙ্গে কূটনৈতিকসহ সব ধরনের সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, মিসর, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। এর পর থেকে সৌদি আরব প্রতিবেশী দেশ কাতারের সঙ্গে স্থলসীমান্ত বন্ধ করে দেয়।

এসপিএর খবরে বলা হয়, উপসাগরীয় সহযোগিতা সংস্থার (জিসিসি) সদস্য দেশ কাতারের সঙ্গে প্রতিবেশীদের সংকট শুরু হওয়ার দুই মাস পর প্রথমবারের মতো সৌদি আরবে একজন দূত পাঠায় দোহা। সেই দূতের সঙ্গে আলাপ হয়েছে সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের। দুই দেশের শীর্ষ পর্যায়ের এ বৈঠকের পরই বাদশাহ সালমান হজযাত্রীদের জন্য সালওয়া সীমান্ত উন্মুক্তের নির্দেশ দেন।

এসপিএতে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, কাতারের হজযাত্রীদের সালওয়া সীমান্ত দিয়ে সৌদি প্রবেশের অনুমতি দিয়েছেন সৌদি বাদশাহ। একই সঙ্গে তিনি হজে ইচ্ছুক কাতারিদের ইলেকট্রনিক পারমিট ছাড়াও সৌদিতে প্রবেশের অনুমতি দিয়েছেন। এএফপি/এনটিভি

মন্তব্যসমূহ