জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

ইফতারের ১০ মিনিট আগে আজান, বিটিভির বিরুদ্ধে মামলা খারিজ

ইফতারের ১০ মিনিট আগেই মাগরিবের আজান প্রচারের অভিযোগে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) চেয়ারম্যান-মহাপরিচালকসহ তিনজনের বিরুদ্ধে করা মামলা খারিজ করে দিয়েছেন আদালত।

আজ রোববার ঢাকা মহানগর হাকিম মো. আবু সাঈদের আদালতে ঢাকা বারের আইনজীবী এনামুল হক খান মামলাটি করেন। বিচারক বাদীর জবানবন্দি শুনে মামলাটি খারিজের আদেশ দেন।

আদেশে বলা হয়, মামলাটিতে ধর্মীয় অনুভূতিতে আঘাতের কোনো উপাদান পাওয়া যায়নি। তবে বাদীর বক্তব্য সত্য হলে তারা কর্তব্যে অবহেলা করেছেন। কর্তব্যে অবহেলার অভিযোগে তারা অভিযুক্ত হতে পারেন।

মামলায় বিটিভির চেয়ারম্যান ছাড়াও মহাপরিচালক ও এক সংবাদ উপস্থাপককে আসামি করা হয়েছিল।

মন্তব্যসমূহ