জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

লন্ডন হামলায় বিশ্বনেতাদের নিন্দা

নির্বাচনের মাত্র চার দিন আগে আবারো সন্ত্রাসী হামলায় রক্তাক্ত হলো যুক্তরাজ্যের রাজধানী লন্ডন। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে বিশ্ব নেতারা।

শনিবার রাতে লন্ডন ব্রিজে ভ্যান চালিয়ে ছুরি নিয়ে হামলায় নিহত হয় সাতজন। পুলিশের গুলিতে নিহত হয় তিন হামলাকারী। আহত ৪৮ জন।

এ ঘটনার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে'র অফিস জানিয়েছে, তিনি কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং সব খবর জানছেন। রবিবার জরুরি বৈঠক ডেকেছেন তিনি।


বিরোধী নেতা জেরেমি করবিন এই ঘটনাকে নৃশংস এবং ভয়াবহ বলে উল্লেখ করেছেন।

লন্ডনের মেয়র সাদিক খান এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এটিকে লন্ডনের সাধারণ জনগণের উপর কাপুরুষোচিত হামলা বলে উল্লেখ করেছেন।

জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের মুখপাত্র স্টেফান সাইবার্ট টুইটারে লিখেছেন, ‘আমরা লন্ডনের মানুষের পাশে আছি। আমরা সন্ত্রাসের বিরুদ্ধে একসঙ্গে দাঁড়াবো।'

তার টুইটে ম্যার্কেলের বিবৃতির উল্লেখ রয়েছে, যেখানে ম্যার্কেল এই হামলার ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেছেন, জার্মানি যুক্তরাজ্যের পাশে আছে এবং যেকোন সন্ত্রাসের বিরুদ্ধে তারা লড়াই করে যাবেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ব্রিটিশ প্রধানমন্ত্রীকে টেলিফোনে সমবেদনা জানিয়েছেন।

তিনি বলেছেন, তার ভ্রমণ নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রে বিভিন্ন দেশ থেকে আসা মুসলিমদের প্রবেশ বন্ধ করে দেবে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সদ্য ইউরোপ সফর শেষ করে দেশে ফিরেছেন। তিনি এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন টুইটারে।

প্রথমে ২০ বা ৩০ জন আহতের খবর জানা গেলেও লন্ডনে অ্যাম্বুলেন্স সার্ভিস হাসপাতালে নিয়ে যাওয়া আহতদের সংখ্যা ৪৮ জন বলে জানিয়েছে।

ক্যানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো টুইটারে লিখেছেন, এই হামলার ঘটনায় ক্যানাডাবাসী লন্ডনের সঙ্গে আছে, এটাকে দুঃখজনক খবর বলে উল্লেখ করেছেন তিনি।

লন্ডন হামলার ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন পপ শিল্পী আরিয়ানা গ্র্যান্ডে। গত মাসেই ম্যানচেস্টারে তার কনসার্ট চলাকালে আত্মঘাতী বোমা হামলায় ২২ জন নিহত হয়।

লন্ডন পুলিশের টুইট, যেখানে তারা জানাচ্ছেন, লন্ডন ব্রিজ এবং বারা মার্কেটে হামলায় ৬ জন নিহত হয়েছে। ব্রিটিশ পুলিশের সন্ত্রাসবিরোধী ইউনিটের প্রধান মার্ক রাউলি সাংবাদিকদের জানিয়েছেন, পুলিশ কর্মকর্তাদের গুলিতে তিন পুরুষ হামলাকারী নিহত হয়েছে এবং তাদের বিশ্বাস এই ঘটনায় আর কোন হামলাকারী ছিল না। এরপরও তারা তদন্ত চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।

সূত্র: ডয়চে ভেলে

মন্তব্যসমূহ