জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

লন্ডন ব্রিজে পথচারীদের ওপর উঠে গেল গাড়ি, নিহত ১০

আবার সন্ত্রাসী হামলার শিকার হলো যুক্তরাজ্যের রাজধানী লন্ডন। শহরের দুটি পৃথক স্থানে সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন দশজন। তাঁদের মধ্যে তিনজন হামলাকারী বলে পুলিশের বরাতে জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ৪৮ জন।

স্থানীয় সময় শনিবার মধ্যরাতে লন্ডন ব্রিজ ও বরো মার্কেটে ওই হামলার ঘটনা ঘটে। আহতদের স্থানীয় ছয়টি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে বিবিসি জানায়, সাদা একটি গাড়ি রাস্তা ছেড়ে লন্ডন ব্রিজের ফুটপাতে উঠে পড়ে এবং পথচারীদের চাপা দেয়। হামলার সময় সেতুটিতে ছিলেন বিবিসির সাংবাদিক হলি জোন্স। তিনি জানান, একজন পুরুষ ঘণ্টায় প্রায় ৫০ কিলোমিটার গতিতে গাড়ি চালিয়ে ব্রিজের ফুটপাতে পথচারীদের ওপর উঠে পড়ে।

এদিকে, প্রায় একই সময়ে ব্রিজের কাছেই বরো মার্কেটে ছুরি নিয়ে হামলা চালানো হয়। পুলিশ জানায়, ওই তিন হামলাকারীই বরো মার্কেটে গিয়ে ছুরি নিয়ে হামলা চালায়। ওই হামলায় কমপক্ষে আটজন আহত হন।

লন্ডন ব্রিজের পাশে বরো মার্কেট এলাকায় বেশ কয়েকটি রেস্তোরাঁ ও বার রয়েছে। রোববার সাপ্তাহিক ছুটির আগের রাত হওয়ায় অনেকেই ওই স্থানে অবস্থান করছিলেন।

লন্ডন পুলিশের বরাত দিয়ে রয়টার্স আরো জানায়, বরো মার্কেটে হামলার সময়ে তিন হামলাকারীকে গুলি করে পুলিশ। এতে ওই তিনজনই নিহত হন। হামলাকারীরা ‘বোমা বহনকারী’ পোশাক পরে ছিল। পরে দেখা যায় সেগুলো ভুয়া।

লন্ডন ব্রিজ ও বরো মার্কেটের হামলাকে সন্ত্রাসী হামলা বলে নিশ্চিত করেছে লন্ডন পুলিশ। ব্রিটেনের প্রধানমন্ত্রী টেরিজা মে এ হামলাকে ‘ভীতিকর ঘটনা’ বলে আখ্যায়িত করেছেন।

লন্ডনের মেয়র সাদিক খান ছুটির দিনের আগের রাতে এ হামলার নিন্দা জানিয়ে বলেছেন, এটি পরিকল্পিত ও কাপুরুষোচিত হামলা।

মন্তব্যসমূহ