নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা

  নওগাঁ জেলার নিয়ামতপুরে চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার শিকার সবাই একই পরিবারের সদস্য।  সোমবার দিবাগত মধ্যরাতে নিয়ামতপুর থানার বাহাদুরপুর ইউনিয়নে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে। সকাল ৮টার দিকে ওই গ্রামের একটি বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন বাহাদুরপুর গ্রামের হাবিবুর রহমান (৩৫), তার স্ত্রী পপি খাতুন (৩০) এবং তাদের ছেলে পারভেজ হোসেন (১০) ও মেয়ে সাদিয়া খাতুন (৩)। নিহতদের মধ্যে হাবিবুর ও তার স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে। তাদের সন্তান পারভেজ ও সাদিয়া মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। পারভেজ বাহাদুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করত। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে হাবিবুর রহমানের বাবা নমির হোসেন ছেলের ঘরের দরজার সামনে রক্ত দেখতে পান। সন্দেহ হলে তিনি ভেতরে প্রবেশ করে খাটের ওপর চাদর দিয়ে ঢাকা অবস্থায় চারজনের লাশ দেখতে পান। পরে তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হন এবং পুলিশে খবর দেন। পুলিশ সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান পেশায় একজন গরু ব্যবসায়ী ছ...

মৃত্যুর মুহূর্তে মার্কিন নারী সেনার তোলা ছবি প্রকাশ

আমেরিকার সেনাবাহিনীর একজন নারী আলোকচিত্রী হিলডা ক্লেটন ও চারজন আফগান বিস্ফোরণে মারা যান। কিন্তু মৃত্যুর ঠিক আগ মুহূর্তের দৃশ্যও ক্যামেরায় ধারণ করে গেছেন তিনি।
আমেরিকান মিলিটারি রিভিউ ম্যাগাজিনে চার বছর আগের সেই ঘটনার ছবি প্রকাশ করেছে।



ক্লেটনের কাছে প্রশিক্ষণ পাওয়া একজন আফগান সৈন্য এই ছবিটি তোলেন।
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় লাঘমান এলাকায় প্রশিক্ষণ চলাকালে ২০১৩ সালের ২রা জুলাই মর্টার শেল বিস্ফোরণে হিলডা ক্লেটন ও ওই চার আফগান মারা যান ।

মৃত্যুর মুহূর্তে এই ছবিটি তোলেন ক্লেটন।
ওই সংস্করণে লেখা হয়, যুদ্ধের ময়দানে কিংবা প্রশিক্ষণে নারী সৈন্যদের পুরুষদের পাশাপাশি কতটা ঝুঁকির মধ্যে থাকতে হয় ক্লেটনের মৃত্যু সেটারই প্রতীকী চিত্র তুলে ধরেছে।
ক্লেটনের পরিবারের অনুমতি নিয়েই ওই ছবি প্রকাশ করা হয়।
ক্লেটনের পরিবারের অনুমতি নিয়েই ওই ছবি প্রকাশ করা হয়। বিবিসি

মন্তব্যসমূহ