হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ১৩শ'

  দেশে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে ১৪৮ জন এবং এক হাজার ২৭১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। সরকারের এ সংস্থার তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৯৯ জন মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জনে। এর মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২৫ হাজার ২৮ জনের। মোট হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ১০ হাজার ৪০১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

মন্ত্রিসভায় অনুমোদন: রমজানে অফিস ৯টা-সাড়ে ৩টা

রমজান মাসে অফিসের নতুন সময়সূচি মন্ত্রিসভায় অনুমোদন হয়েছে। নতুন এই সময়সূচি অনুযায়ী রমজান মাসে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিস চলবে।

তবে এ সময়ের মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত নামাজের বিরতি থাকবে।

আজ সোমবার বেলা ১১টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদের সম্মেলনে কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সময়সূচির অনুমোদন দেওয়া হয়। বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রস্তাবটি উপস্থাপন করে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম সাংবাদিকদের বলেন, রমজানে এই পরিবর্তিত সময়সূচি সব সরকারি ও আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য হবে। এ ছাড়া ব্যাংক-বিমা, আর্থিক প্রতিষ্ঠান এবং আদালতের জন্য নিজস্ব ব্যবস্থাপনায় সময়সূচি নির্ধারণ করে নিতে হবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ মে থেকে রমজান শুরু হতে পারে। এনটিভি

মন্তব্যসমূহ