নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা

  নওগাঁ জেলার নিয়ামতপুরে চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার শিকার সবাই একই পরিবারের সদস্য।  সোমবার দিবাগত মধ্যরাতে নিয়ামতপুর থানার বাহাদুরপুর ইউনিয়নে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে। সকাল ৮টার দিকে ওই গ্রামের একটি বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন বাহাদুরপুর গ্রামের হাবিবুর রহমান (৩৫), তার স্ত্রী পপি খাতুন (৩০) এবং তাদের ছেলে পারভেজ হোসেন (১০) ও মেয়ে সাদিয়া খাতুন (৩)। নিহতদের মধ্যে হাবিবুর ও তার স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে। তাদের সন্তান পারভেজ ও সাদিয়া মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। পারভেজ বাহাদুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করত। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে হাবিবুর রহমানের বাবা নমির হোসেন ছেলের ঘরের দরজার সামনে রক্ত দেখতে পান। সন্দেহ হলে তিনি ভেতরে প্রবেশ করে খাটের ওপর চাদর দিয়ে ঢাকা অবস্থায় চারজনের লাশ দেখতে পান। পরে তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হন এবং পুলিশে খবর দেন। পুলিশ সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান পেশায় একজন গরু ব্যবসায়ী ছ...

এসএসসিতে মাদ্রাসায় পাস ৭৬.২০, কারিগরিতে ৭৮.৬৯

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে ১০ শিক্ষা বোর্ডে গড়ে পাসের হার ৮০ দশমিক ৩৫।

এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৮১ দশমিক ২১ ভাগ, মাদ্রাসায় ৭৬ দশমিক ২০ ও কারিগরি শিক্ষা বোর্ডে ৭৮ দশমিক ৬৯ ভাগ।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলের অনুলিপি তুলে দেন। এ সময় শিক্ষা বোর্ড ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফল প্রকাশের পর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানিয়েছেন, গতবারের চেয়ে এ বছর পাসের হার কম। ছেলেদের তুলনায় মেয়েদের পাসের হার বেশি।

ফলাফলে আরো বলা হয়েছে, এ বছর মোট পাস করেছে ১৪ লাখ ৩১ হাজার ৭২২ জন। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে এক লাখ চার হাজার ৭৬১ জন।

দুপুর সাড়ে ১২টায় শিক্ষামন্ত্রী সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন।

এ বছর দেশের ১০টি শিক্ষা বোর্ড থেকে এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ১৭ লাখ ৮৬ হাজার ৬১৩ পরীক্ষার্থী অংশ নেয়। গত বছরের চেয়ে এবার পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ ৩৫ হাজার ৯০ জন বেশি।

তথ্য কর্মকর্তা জানান, এ বছর মোট পরীক্ষার্থীর মধ্যে নয় লাখ ১০ হাজার ৫০১ ছাত্র ও আট লাখ ৭৬ হাজার ১১২ জন ছাত্রী।

দেশের ১০টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত তত্ত্বীয় পরীক্ষা চলতি বছরের ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২ মার্চ পর্যন্ত চলে এবং ব্যবহারিক পরীক্ষা ৪ মার্চ শুরু হয়ে ১১ মার্চ শেষ হয়।

যেভাবে জানা যাবে ফল
শিক্ষার্থীরা মোবাইলে খুদেবার্তা পাঠিয়ে তাদের ফল জানতে পারবে। ইংরেজিতে বড় হাতের অক্ষরে SSC লেখার পর বোর্ডের প্রথম তিন অক্ষর, তারপর রোল নম্বর ও বছর লিখে যেকোনো মোবাইল থেকে ১৬২২২ পাঠিয়ে দিলে ফল জানা যাবে। এ জন্য দুই টাকা ৪৪ পয়সা চার্জ প্রযোজ্য হবে।

ওয়েবসাইটেও (http://www.ntvbd.com/result/ssc-result-2017) পাবেন এসএসসির ফল। এনটিভি

মন্তব্যসমূহ