হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ১৩শ'

  দেশে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে ১৪৮ জন এবং এক হাজার ২৭১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। সরকারের এ সংস্থার তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৯৯ জন মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জনে। এর মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২৫ হাজার ২৮ জনের। মোট হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ১০ হাজার ৪০১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে সাতজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ৩০ জন বাসযাত্রী।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গুণগ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ঘাটাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নারায়ণ চন্দ্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, টাঙ্গাইল থেকে ছেড়ে আসা জামালপুরগামী বিনিময় পরিবহনের যাত্রীবাহী বাস গুণগ্রাম বাসস্ট্যান্ডের কাছে পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ওই বাসের সাত যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এখন পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

মন্তব্যসমূহ