তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

কাশ্মীরে স্বাধীনতাকামীদের বিক্ষোভের মুখে পালালেন মুখ্যমন্ত্রী

ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরে স্বাধীনতাকামীদের বিক্ষোভের মুখে সরকারি অনুষ্ঠান ছেড়ে পালিয়ে গেলেন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি।

নিরাপত্তারক্ষীদের সাহায্যে সরকারের গ্রামোন্নয়ন দপ্তরের উদ্যোগে নারীদের বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর জন্য মঙ্গলবার সকালে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এসকেআইসিসি কনভেনশন হলে। মুখ্যমন্ত্রী মুফতি আসার আগে থেকেই স্লোগান শুরু করে অনুষ্ঠানে আগত নারীরা। শূন্যে চেয়ার ছুঁড়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় কয়েকজনকে।

পরিস্থিতি বেগতিক দেখে নিরাপত্তারক্ষীদের বলয়ে দ্রুত ঘটনাস্থল ছেড়ে চলে যান মেহবুবা মুফতি। মুখ্যমন্ত্রী চলে যাওয়ার পরে শুরু হয় মূল অনুষ্ঠান।

গত বছর জুলাই মাসে নিরাপত্তারক্ষীদের হাতে প্রাণ হারায় হিজবুল কমান্ডা বুরহান ওয়ানি। সেই সময় থেকেই উত্তপ্ত জম্মু-কাশ্মীর। দক্ষিণ কাশ্মীর থেকে অনুষ্ঠানে আসা নারীরা সেই ঘটনার উল্লেখ করেই স্বাধীন কাশ্মীরের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন।

মন্তব্যসমূহ