পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ১৬

  পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট পুলিশ লাইন্সের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে সংগঠিত ভয়াবহ বিস্ফোরণ ও সন্ত্রাসী হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জনেরও বেশি মানুষ। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) জুমার নামাজের সময়ে পুলিশ সদর দফতরের কাছে এই হামলাটি চালানো হয়। খাইবার পাখতুনখোয়ার পুলিশ প্রধান (আইজি) জুলফিকার হামিদ ঘটনার সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। হামলার ধরণ ও পুলিশের পাল্টা অভিযান প্রথম হামলা: পুরোনো পুলিশ লাইন্সের প্রবেশপথে বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে সজোরে ধাক্কা দেয় এক হামলাকারী। এতে বড় ধরণের বিস্ফোরণ ঘটে এবং ভবনের একাংশ ধসে পড়ে। দ্বিতীয় বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধ: বিস্ফোরণের পরপরই সশস্ত্র জঙ্গিরা স্পেশাল ব্রাঞ্চ ভবন লক্ষ্য করে এগোতে থাকে। সেখানে একজন আত্মঘাতী হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। এরপরই নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সমর্থিত জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র গোলাগুলি শুরু হয়। সন্ত্রাসী হতাহত: পুলিশ জানায়, মোট ৭ জন সশস্ত্র জঙ্গি পুলিশ লাইন্সে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে...

নিউজিল্যান্ডকে ২৫৮ রানের লক্ষ্য দিয়েছে টাইগাররা

ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ২৫৮ রানের টার্গেট দিয়েছে টাইগাররা।

টসে হেরে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ রানে বাংলাদেশ সংগ্রহ করেছে ২৫৭ রান। এজন্য তাদের হারাতে হয় ৯ উইকেট।

আয়ারল্যান্ডের ডাবলিনের ক্লনটার্ফ ক্রিকেট ক্লাবের সবুজ উইকেটে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ভালো সূচনা করে বাংলাদেশ। প্রথম উইকেট জুটিতে ৭২ রান তোলে দুই টাইগার উদ্বোধনী ব্যাটসম্যান। এরপরই নিউজিল্যান্ডের জোড়া আঘাতে ব্যাকফুটে চলে যায় টাইগাররা।


ইনিংসের ১৭ তম ওভারের দ্বিতীয় বলে দলীয় ৭২ রানে জিমি নিশামের বলে কলিন মুনরো হাতে ক্যাচ দিয়ে প্রথম বিদায় নেন উদ্বোধনী ব্যটসম্যান তামিম ইকবাল। সাজঘরে ফেরার আগে তিনি সংগ্রহ করেন ২৩ রান। এর মধ্যদিয়েই টাইগারদের প্রথম উইকেটের পতন  হয়।

এরপর ক্রিজে আসেন সাব্বির রহমান। তিনিও মাত্র ৪ বলে ১ রান করে মিচেল স্যন্টনারের বলে বোল্ড হয়ে ফিরে যান। সাব্বিরের বিদায়ের পর ক্রিজে আসেন মুশফিকুর রহিম। ২৪.৫ ওভারে দলীয় ১১৭ রানের মাথায় ইশ সোধির বলে ক্যাচ তুলে বিদায় নেন সৌম্য। আউট হওয়ার আগে ক্যারিয়ারের ৫ম ফিফটি তুলে নেন। ৫ টি চারের সাহায্যে ৬১ রান করেন সৌম্য। সৌম্যের পর ক্রিজে আসেন সাকিব আল হাসান। কিন্তু তিনি বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেন নি। ২৮.৪ ওভারে ব্যক্তিগত ৬ রান করে বিদায় নেন সাকিব আল হাসান। সাকিবের বিদায়ের পরই ক্রিজে আসেন মাহমুদুল্লাহ। ৩৭.১ ওভারে নিশামের বলে উইকেট কিপার রঞ্চির হাতে ক্যাচ তুলে বিদায় নিয়েছেন মুশফিকুর রহিম। আউট হওয়ার আগে তিনি করেন ৫৫ রান।

দলীয় ২৪২ ও ২৫৩ রানে যথাক্রমে বিদায় নেন অর্ধশতক হাকানো আরেক ব্যাটসম্যান মাহমুদুল্লাহ(৫১) ও মোসাদ্দেক হাসান সৈকত(৪১)।

২৫৭ রানে রান আউট হয়ে বিদায় নেন টাইগার অধিনায়ক মাশরাফি (১)।

কিছুক্ষণ পরই নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা ২৫৮ রানের জয়ের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামবে।

মন্তব্যসমূহ