পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ১৬

  পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট পুলিশ লাইন্সের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে সংগঠিত ভয়াবহ বিস্ফোরণ ও সন্ত্রাসী হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জনেরও বেশি মানুষ। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) জুমার নামাজের সময়ে পুলিশ সদর দফতরের কাছে এই হামলাটি চালানো হয়। খাইবার পাখতুনখোয়ার পুলিশ প্রধান (আইজি) জুলফিকার হামিদ ঘটনার সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। হামলার ধরণ ও পুলিশের পাল্টা অভিযান প্রথম হামলা: পুরোনো পুলিশ লাইন্সের প্রবেশপথে বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে সজোরে ধাক্কা দেয় এক হামলাকারী। এতে বড় ধরণের বিস্ফোরণ ঘটে এবং ভবনের একাংশ ধসে পড়ে। দ্বিতীয় বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধ: বিস্ফোরণের পরপরই সশস্ত্র জঙ্গিরা স্পেশাল ব্রাঞ্চ ভবন লক্ষ্য করে এগোতে থাকে। সেখানে একজন আত্মঘাতী হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। এরপরই নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সমর্থিত জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র গোলাগুলি শুরু হয়। সন্ত্রাসী হতাহত: পুলিশ জানায়, মোট ৭ জন সশস্ত্র জঙ্গি পুলিশ লাইন্সে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে...

মামলা হবে মুসা বিন শমসেরের বিরুদ্ধে

শুল্ক গোয়েন্দারা মুসা বিন শমসেরের শুল্ক ফাঁকি ও মানি লন্ডারিংয়ের প্রমাণ পেয়েছেন বলে জানিয়েছেন শুল্ক ও গোয়েন্দা অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান। তিনি বলেন, ‘এই দুই আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। এছাড়া ভোলা বিআরটিএ-র কতিপয় কর্মকর্তাদের যোগসাজস পাওয়ায় এই ঘটনায় দুর্নীতির বিষয়ে পৃথকভাবে তদন্ত করার জন্য দুদককে অনুরোধ করা হবে।’ রবিবার বিকালে মুসা বিন শমসেরকে কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে তিনি এ তথ্য জানান।

ড. মইনুল খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজ (রবিবার) দুপুর আড়াইটায় ধনকুবের মুসা বিন শমসের শুল্ক গোয়েন্দা অধিদফতরে হাজির হন। এ সময় তিনি চার পৃষ্ঠার লিখিত একটি জবাব নিয়ে আসেন।’ তবে লিখিত জবাবে কী ছিল, তা তাৎক্ষণিকভাবে তিনি জানাতে চাননি। এছাড়া মুসা বিন শমসেরকে তদন্ত কমিটির সদস্যরা বিকাল ৩টা থেকে জিজ্ঞাসাবাদ করেছেন। এর আগে শুল্ক গোয়েন্দা অধিদফতরের উপপরিচালক এইচ এম শরিফুল হাসানকে প্রধান করে দুই সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছিল।

গত ২১ মার্চ শুল্ক গোয়েন্দারা মুসার গুলশানের বাড়িতে অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দেওয়া বিলাসবহুল রেঞ্জ রোভার গাড়ি আটক করে। শুল্ক পরিশোধের ভুয়া কাগজ দিয়ে ভোলা বিআরটিএ থেকে জনৈক ফারুক উজ-জামান চৌধুরীর নামে রেজিস্ট্রেশন (নং-ভোলা-ঘ-১১-০০৩৫) করে মুসা নিজেই গাড়িটি ব্যবহার করে আসছিলেন। দীর্ঘ অনুসন্ধানের পর তার দখল থেকে গাড়িটি উদ্ধার করা হয়।

গত ২০ এপ্রিল শুল্ক গোয়েন্দায় হাজির হওয়ার জন্য নোটিশ দিলে মুসা আংশিক পক্ষাঘাতগ্রস্ত হয়ে 'বাকশক্তি হারিয়েছেন' দাবি করে সময় প্রার্থনা করেন। মুসার সময় প্রার্থনার আবেদন মঞ্জুর করে শুল্ক গোয়েন্দারা ১৫ দিনের সময় দিয়ে আজ ৭ মে হাজির হতে সমন দেওয়া হয়। এরপর তিনি শুল্ক গোয়েন্দা অধিদফতরে হাজির হন।

শুল্ক গোয়েন্দা অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘লিখিত জবাব ছাড়াও মুসা বিন শমসেরকে ১৮টি বিষয়ে প্রশ্ন করা হয়। সে সব প্রশ্নের জবাব তিনি মৌখিকভাবে দেন। এ সময় মুসা বিন শমসের শুল্ক গোয়েন্দাদের জানান, সুইস ব্যাংকে তার ১২ বিলিয়ন ডলার আটকা পড়েছে। এই টাকা বিদেশে অস্ত্র বিক্রি করে অর্জন করেছেন বলে দাবি করেন তিনি।’

মইনুল খান জানান, ‘শুল্ক গোয়েন্দারা মুসা বিন শমসেরের শুল্ক ফাঁকি ও মানি লন্ডারিংয়ের প্রমাণ পেয়েছেন। এই দুই আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। এছাড়া ভোলা বিআরটিএ-র কতিপয় কর্মকর্তাদের যোগসাজস পাওয়ায় এই ঘটনায় দুর্নীতির তদন্ত করার জন্য দুদককে পৃথকভাবে অনুরোধ করা হবে।’ বাংলা ট্রিবিউন

মন্তব্যসমূহ