নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা

  নওগাঁ জেলার নিয়ামতপুরে চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার শিকার সবাই একই পরিবারের সদস্য।  সোমবার দিবাগত মধ্যরাতে নিয়ামতপুর থানার বাহাদুরপুর ইউনিয়নে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে। সকাল ৮টার দিকে ওই গ্রামের একটি বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন বাহাদুরপুর গ্রামের হাবিবুর রহমান (৩৫), তার স্ত্রী পপি খাতুন (৩০) এবং তাদের ছেলে পারভেজ হোসেন (১০) ও মেয়ে সাদিয়া খাতুন (৩)। নিহতদের মধ্যে হাবিবুর ও তার স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে। তাদের সন্তান পারভেজ ও সাদিয়া মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। পারভেজ বাহাদুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করত। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে হাবিবুর রহমানের বাবা নমির হোসেন ছেলের ঘরের দরজার সামনে রক্ত দেখতে পান। সন্দেহ হলে তিনি ভেতরে প্রবেশ করে খাটের ওপর চাদর দিয়ে ঢাকা অবস্থায় চারজনের লাশ দেখতে পান। পরে তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হন এবং পুলিশে খবর দেন। পুলিশ সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান পেশায় একজন গরু ব্যবসায়ী ছ...

এবার আযান টুইট করলেন সনু নিগম

সম্প্রতি ভোরবেলা আজানের সুরে ঘুম ভাঙা নিয়ে নিজের টুইটারে বিতর্কিত মন্তব্য করে বহু লোকের সমালোচনার সম্মুখীন হতে হয় বলিউড গায়ক সনু নিগমকে।
এমনকি তাঁর বিরুদ্ধে ফতোয়াও জারি করেন পশ্চিমবঙ্গ সংখ্যালঘু সংগঠনের সহ সভাপতি। ফতোয়ায় বলা হয় তাঁকে যদি কেউ চুল কামিয়ে মাথায় জুতোর মালা পরিয়ে ঘোরায়, তাহলে তাকে দশ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। এরপর চুল কামিয়ে সেই মুসলিম নেতাকে পাল্টা চ্যালেঞ্জও জানান গায়ক। সেখানেই থামে না বিতর্ক।
এরপর আজ সকালে নিজের টুইটার অ্যাকাউন্টে আজান রেকর্ড করে পোস্ট করেন সনু। তবে কোথায়, কখন, কবে এই আজান রেকর্ড করেছিলেন সনু, সেবিষয় কোনও তথ্য টুইটারে দেওয়া নেই। শুধু আজান পোস্ট করে লেখা আছে সুপ্রভাত ভারত।

মন্তব্যসমূহ