তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

স্ত্রী অসুস্থ, দেশে ফিরছেন মাশরাফি

ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি নিতে আগেভাগেই দেশ ছেড়ে যায় বাংলাদেশ দল। গত বুধবার রাতে রওনা হয়ে যায় মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে দলটি। কারণ সাসেক্সের মাঠে দশ দিনের প্রস্তুতি নেবে দল। বাংলাদেশ দল ইংল্যান্ডে প্রস্তুতি নিলেও তিন দিনের মাথায় দেশে ফিরে আসতে হচ্ছে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে, কারণ তাঁর স্ত্রী অসুস্থ।  

মাশরাফির পারিবারিক সূত্র জানা যায়, তাঁর স্ত্রী সুমনা হক সুমি অসুস্থ। তাই জরুরি ভিত্তিতে ফিরতে হচ্ছে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ককে।

গতকাল শনিবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মাশরাফির স্ত্রী সুমি। পরে তাঁকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়।

খবর শুনেই দেশের উদ্দেশে বিমানে চড়েছেন বাংলাদেশ অধিনায়ক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক সূত্রে জানা যায়, তিনি এখন দুবাইয়ে আছেন।

আজ রাতের মধ্যেই তাঁর দেশে ফেরার কথা রয়েছে। বিসিবির অন্যতম পরিচালক ও ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, মাশরাফি আপাতত দেশে ফিরলেও ৫ মে আবার ইংল্যান্ডে ফিরে যাবেন। টিম ম্যানেজমেন্টের কাছে ছুটি নিয়েই দেশে ফিরছেন তিনি।

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে ১২ মে। এর পর চ্যাম্পিয়নস ট্রফি ১ জুন থেকে।  এনটিভি

মন্তব্যসমূহ