নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা

  নওগাঁ জেলার নিয়ামতপুরে চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার শিকার সবাই একই পরিবারের সদস্য।  সোমবার দিবাগত মধ্যরাতে নিয়ামতপুর থানার বাহাদুরপুর ইউনিয়নে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে। সকাল ৮টার দিকে ওই গ্রামের একটি বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন বাহাদুরপুর গ্রামের হাবিবুর রহমান (৩৫), তার স্ত্রী পপি খাতুন (৩০) এবং তাদের ছেলে পারভেজ হোসেন (১০) ও মেয়ে সাদিয়া খাতুন (৩)। নিহতদের মধ্যে হাবিবুর ও তার স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে। তাদের সন্তান পারভেজ ও সাদিয়া মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। পারভেজ বাহাদুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করত। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে হাবিবুর রহমানের বাবা নমির হোসেন ছেলের ঘরের দরজার সামনে রক্ত দেখতে পান। সন্দেহ হলে তিনি ভেতরে প্রবেশ করে খাটের ওপর চাদর দিয়ে ঢাকা অবস্থায় চারজনের লাশ দেখতে পান। পরে তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হন এবং পুলিশে খবর দেন। পুলিশ সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান পেশায় একজন গরু ব্যবসায়ী ছ...

সিলেটের স্কুলে বোমাসদৃশ বস্তু, শিক্ষার্থীরা নিরাপদে

সিলেট শহরের শাহী ঈদগাহ এলাকায় স্কলার্সহোম স্কুল অ্যান্ড কলেজের সিঁড়ির নিচে বোমাসদৃশ বস্তু পাওয়া গেছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে শ্রেণিকক্ষ থেকে শিক্ষার্থীদের নিরাপদে বের করে এনেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে পাঁচতলা স্কুলভবনের সিঁড়ির নিচে বোমাসদৃশ বস্তু দেখতে পেয়ে র‍্যাবকে জানায় স্কুল কর্তৃপক্ষ।

র‍্যাব কর্মকর্তা মেজর জামসেদ বলেন, বস্তুটিতে সার্কিট পাওয়া গেছে। সেখানে বোমা থাকতেও পারে। তবে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে যাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

এর আগে র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মাঈন উদ্দিন চৌধুরী জানান, প্রাথমিক অনুসন্ধানে তাঁরা নিশ্চিত হয়েছেন, এটা শক্তিশালী বোমা।

কলেজের অধ্যক্ষ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জুবায়ের সিদ্দিকী বলেন, ‘সকালে কলেজের পরিচ্ছন্নতাকর্মীরা বোমাটি দেখে আমাকে জানায়। পরে আমি র‍্যাবকে অবগত করি। শিক্ষার্থীদের এরই মধ্যে বের করে আনা হয়েছে।’

জঙ্গি আস্তানা আতিয়া মহলের বাইরে বোমা বিস্ফোরণে সাতজন নিহতের ঘটনায় এ বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানায় র‍্যাব।

গত ৩০ মার্চ শাহি ঈদগাহ এলাকায় বোমা পাওয়া যায়। সেটি সেনাবাহিনী নিষ্ক্রিয় করে।এনটিভি অনলাইন

মন্তব্যসমূহ