তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

টাকা প্রস্তুত, সনু শর্তগুলো পূরণ করলেই দেয়া হবে: সৈয়দ কাদরি

ভারতের পশ্চিমবঙ্গের বেঙ্গল মাইনরিটি কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ শাহ আতিফ আলি আল কাদরি বৃহস্পতিবার বলেছেন, সনু নিগম শর্তগুলো পুরোপুরি পূরণ করলে তাকে ১০ লাখ টাকা দেয়া হবে। টাকা প্রস্তুত আছে।

কলকাতার ঐ মুসলিম নেতা এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন। তিনি বলেন, ন্যাড়া হলেও সনু নিগম তার দেয়া বাকি দুটি শর্ত পূরণ করেননি। তাই টাকা তৈরি থাকলেও সে টাকা পেতে পারেন না সনু নিগম।

কাদরি মিডিয়াকে বলেছেন, ‘আমি তিনটি শর্ত দিয়েছিলাম ওই পুরস্কার দেয়ার জন্য: এক, মাথা ন্যাড়া করে দিতে হবে; দুই, সস্তাদরের-ছেঁড়া-ফাটা জুতার মালা গলায় পরাতে হবে আর তিন, দেশের সওয়াশো (একশ' পঁচিশ) কোটি লোকের প্রত্যেকের বাড়িতে গিয়ে ক্ষমা চাইতে হবে সনু নিগমকে। প্রথম শর্ত তিনি পূরণ করেছেন, বাকিগুলো করুন, তাহলেই টাকা পাবেন।’


তিনি আরো বলেছেন, ‘মসজিদের আজান, মন্দিরের ঘণ্টাধ্বনি, গুরুদ্বার বা গির্জার শব্দ যদি কোনো ভারতীয় শুনতে না চান, তাহলে তার দেশে থাকারই অধিকার নেই।’

ভারতের বিতর্কিত গায়ক সনু নিগম আজান নিয়ে কটাক্ষ করার পর সৈয়দ শাহ আতিফ আলি আল কাদরি তিন শর্তে ১০ লাখ টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছিলেন বলে বিভিন্ন মিডিয়ায় খবর প্রকাশিত হয়েছে। এরপরই সনু নিগম একজন নাপিতকে দিয়ে নিজের মাথা ন্যাড়া করে ওই টাকা দাবি করেছিলেন। আরটিএনএন

মন্তব্যসমূহ