তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

ভারতের অন্ধ্রপ্রদেশে কৃষকদের বিক্ষোভে ট্রাক, নিহত ২০

ভারতের অন্ধ্রপ্রদেশে কৃষকদের বিক্ষোভ সমাবেশে হঠাৎ ট্রাক ঢুকে পড়ার ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকে।

শুক্রবার রাজ্যের ছিত্তর জেলার ইয়েরপেদু গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, দুপুর পৌনে ২টার দিকে পুথালাপাট্টু-নাইদুপেটা রাজ্য সড়কে ইয়েরপেদু পুলিশ স্টেশনের সামনে বাজারে অবৈধ বালি খাদানের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করছিল কৃষকরা। এ সময় ওই রাস্তা দিয়ে তীব্র গতিতে আসছিল একটি ট্রাক। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে এক বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে ট্রাকটি।


এরপর সোজা ঢুকে পড়ে বাজারে। আর সেখানে উপস্থিত বিক্ষোভকারীদের পিষে দেয় ট্রাকটি। আরো কয়েকটি গাড়ির সঙ্গে ধাক্কার পর ট্রাকটি থামলে, চালক ও হেল্পার পালিয়ে যায়।

এ ঘটনায় আহতদের তিরুপতি এবং শ্রীকলাহস্তি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। কয়েকজনকে চেন্নাই ও ভেল্লোরেও পাঠানো হয়েছে। আহতদের মধ্যে সাধারণ নাগরিক ছাড়াও দুই পুলিশকর্মীও রয়েছেন।

আহতদের চিকিৎসায় কোনো খামতি হবে না বলে জানিয়েছেন অন্ধ্রপ্রদেশের স্বাস্থ্যমন্ত্রী কামীনেনি শ্রীনিবাস।

রাজ্য সরকারের পক্ষ থেকে ইতোমধ্যেই ৫ লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে। গোটা ঘটনায় দুঃখপ্রকাশ করে ট্যুইট করেছেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

মন্তব্যসমূহ