তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

ট্রাম্প-কিমের মহড়ায় তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন, উদ্বিগ্ন বিশ্ববাসী!


বিশ্ব পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে এগুচ্ছে। একবারে ঘাড়ের কাছেই নিঃশ্বাস ফেলছে আরো একটা বিশ্বযুদ্ধ। এমনই আশঙ্কাই প্রকাশ করছেন বিশ্ববাসী। এর জ্বলন্ত প্রমাণ দিচ্ছে ইন্টারনেট সার্চ ইঞ্জিন গুগলও।

সিরিয়া এবং উত্তর কোরিয়া নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি নিয়ে সৃষ্টি হয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধের ভীতি। সাম্প্রতিককালে গুগলে রেকর্ড হারে বৃদ্ধি পেয়েছে ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’ সংক্রান্ত তথ্য জানার হিড়িক।

একইসঙ্গে সিরিয়া যুদ্ধ এবং ট্রাম্প যুদ্ধ নিয়েও মানুষের আগ্রহ প্রকাশ পাচ্ছে গুগল সার্চ ইঞ্জিনে। এছাড়াও পরমাণু যুদ্ধ নিয়েও গুগল থেকে খোঁজ খবর নেওয়ার হার বৃদ্ধি পেয়েছে। যুদ্ধ সংক্রান্ত খবর পরিবেশক ইনফোওয়ারস নামের একটি ওয়েবসাইট প্রকাশ করেছে এই খবর।


ওই ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, ২০০৪ সালের পর এবারই প্রথম তৃতীয় মহাযুদ্ধ নিয়ে সার্চ গুগলে রেকর্ড সৃষ্টি করেছে। এ ছাড়া, ২০০৬ সালের পর এই প্রথম ‘যুদ্ধ’ সংক্রান্ত বিষয়ে সার্চে রেকর্ড সৃষ্টি হল। ২০০৬ সালে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার পর ‘যুদ্ধ’ নিয়ে ব্যাপক সার্চ করা হয়েছিল।

উত্তর কোরিয়ার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের বিবাদ তৃতীয় বিশ্বযুদ্ধের আকার নিতে পারে সেই বিষয়ে আতঙ্কিত সমগ্র বিশ্ব। অন্যদিকে আইএস  দমন নিয়ে সিরিয়া নীতির মধ্যেও বিশ্বযুদ্ধের ছায়া রয়েছে। এরই মাঝে বৃহস্পতিবার আইএস  নিধনে আফগানিস্তানে অপারমাণবিক বোমা বর্ষণ করেছে আমেরিকা।অন্যদিকে উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের মহড়া প্রস্তুতি বিশ্ববাসীর উদ্বিগ্নকে আরো বাড়িয়ে তুলেছে।

অন্যদিকে উত্তর কোরিয়া, সিরিয়া ও আমেরিকাকে কেন্দ্র করে বিশ্বে যে উত্তেজনা চলছে এ নিয়ে সবার মনে একটা আশঙ্কা তৈরি হয়েছে- তা হলে কি তৃতীয় বিশ্বযুদ্ধ খুব কাছাকাছি?

এবার সেই জল্পনাকে আরো উস্কে দিলেন ক্লেয়ারভয়ান্ট হোরাসিও ভিলেগাস নামে এক ভবিষ্যত্ বক্তা।তিনি এক জন স্বঘোষিত ‘ভগবানের দূত’। হোরাসিওর দাবি, আগামী ১৩ মে নাকি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হবে!

এক ব্রিটিশ সংবাদপত্রে দাবি করা হয়, ট্রাম্পই যে পরবর্তী প্রেসিডেন্ট হচ্ছেন, প্রেসিডেন্ট নির্বাচনের বেশ কয়েক দিন আগেই তা জানিয়েছিলেন নাকি হোরাসিও। এই খবর সামনে আসতেই প্রচারে আসেন এই ভবিষ্যত্ বক্তা।

ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার মতোই এবার তিনি দাবি করেছেন, খুব শীঘ্রই তৃতীয় বিশ্বযুদ্ধ হবে এবং সেটা হবে নাকি ট্রাম্পের জন্যই। এই মুহূর্তে সিরিয়া নিয়ে আমেরিকা ও রাশিয়ার মধ্যে একটা চাপানউতোর চলছে।

অন্য দিকে, উত্তর কোরিয়াও আমেরিকাকে হুঁশিয়ারি দিয়েছে যে কোনো সময় যুদ্ধের জন্য প্রস্তুত তারা। এমন একটা টানাপড়েনের আবহের মধ্যে হোরাসিওর বার্তা শোরগোল ফেলে দিয়েছে। তার দাবি, সিরিয়াকে কেন্দ্র করেই শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। এবং সেটা নাকি শুরু হবে একটা ‘মিথ্যা তথ্য’কে কেন্দ্র করেই!

হোরাসিওর মতে, সিরিয়ায় রাসায়নিক হামলা নিয়ে ক্ষমতাশালী দেশগুলি লড়াইয়ে মাতবে। সেই লড়াইয়ে জড়িয়ে পড়বে রাশিয়া, চিন এবং উত্তর কোরিয়া। এই যুদ্ধে ভয়ঙ্কর ক্ষতি ও প্রচুর মানুষের মৃত্যু হবে বলেও জানিয়েছেন হোরাসিও। আরটিএনএন

মন্তব্যসমূহ