তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

‘বিজেপির মহিলা এমপি দেহব্যবসা চালাচ্ছেন’ মন্তব্যে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

ক্ষমতাসীন বিজিপির এক মহিলা এমপির বিরুদ্ধে দেহব্যবসার অভিযোগ তুলে ফেঁসে গেলেন আসামের এক পুলিশ কর্মকর্তা।

খোদ জনতা ভবনে দেহব্যবসা চালাচ্ছেন বিজেপির মহিলা এমপি। এমনই বিতর্কিত একটি পোস্ট নিজের ফেসবুক পেজে করেছিলেন আসাম পুলিশের রিজার্ভ ব্যাটেলিয়নের ডিএসপি অঞ্জন বরা। এরই জের ধরে শনিবার সিআইডি তাকে গ্রেপ্তার করেছে। খবর আনন্দবাজারের।

আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, ২৫ এপ্রিল অঞ্জনবাবু ফেসবুকে লেখেন, ‘আসাম  সচিবালয় জনতা ভবনে নিজের কক্ষে নির্লজ্জ দেহব্যবসা চালাচ্ছেন বিজেপির এক এমপি। প্রতি তিনঘণ্টার জন্য নিচ্ছেন এক লক্ষ টাকা। রমরমিয়ে চলছে ওই ব্যবসা।

ওই এমপির পদবী কিন্তু চক্রবর্তী নয়।’

বিজেপির দুই মহিলা এমপির একজন বিজয়া চক্রবর্তীর মেয়ে সুমন হরিপ্রিয়া, অন্যজন অভিনেত্রী আঙুরলতা।

এমন পোস্টের পরে রাজ্য জুড়ে নিন্দা শুরু হয়। ফের বরা ফেসবুকে লেখেন, তিনি সঠিক জেনেই সব বলেছেন। ডিজিপি মুকেশ সহায় সিআইডিকে বরার বিরুদ্ধে মামলা দায়ের করার নির্দেশ দেন। এ দিন বরাকে গ্রেপ্তার করা হয়। তাকে সাসপেন্ড করা হয়েছে।

এর আগেও ইসলাম ধর্মাবলম্বীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে সাসপেন্ড হয়েছিলেন ওই ডিএসপি। দেহব্যবসার মন্তব্যের আগের দিনেও বরা লিখেছিলেন, সংবিধান সংশোধন করে ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করা দরকার। তার সব মন্তব্যের শেষেই হিন্দুত্বের স্লোগান থাকে।

মন্তব্যসমূহ