তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

ভারতে মাওবাদী হামলায় সিআরপিএফের ২৪ সেনা নিহত

ভারতের ছত্তিশগড়ে মাওবাদী গেরিলাদের সঙ্গে সংঘর্ষে দেশটির আধা সামরিক বাহিনী সিআরপিএফ’এর অন্তত ২৪ সেনা নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো ৬ জন।

সোমবার দুপুর ১২টার দিকে সুকুমা জেলার ছত্তিশগড়ে এ সংঘর্ষ শুরু হয়।

সুকুমা জেলার দোরনাপাল জাগরগুনডা সড়কের পাশে বরুকাপাল সিআরপিএফ শিবিরের কাছে এন্টি নক্সাল অপারেশন ইউনিটের অভিযানের সময় এ সব সেনা নিহত হয়।


সিআরপিএফ-এর আহত সদস্যদের বিমানযোগে রাজ্যের রাজধানী রায়পুরে নিয়ে যাওয়া হয়েছে। হতাহত সেনাদের সবাই সিআরপিএফ-এর ৭৪তম ব্যাটালিয়ানের সদস্য।

এদিকে ঘটনার খবর পেয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী রাম সিং নয়াদিল্লি সফর সংক্ষিপ্ত করে রায়পুরে ফিরেছেন।

এ ছাড়া, লোকসভায় দেয়া বিবৃতিতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রজনাথ সিং বলেন, ভারতীয় নিরাপত্তা বাহিনীর অভিযানের মুখে মাওবাদীরা দিক্বিদিক জ্ঞানহারা হয়ে পড়েছে। সিআরপিএফ’এর ওপর হামলার মধ্য দিয়ে মাওবাদীদের হতাশা বোধই ফুটে উঠেছে বলেও জানান তিনি। গত বছরে ছত্তিশগড়ে মাওবাদীদের হামলার ঘটনা পূর্ববর্তী বছরের তুলনায় ১৫ শতাংশ কমেছে বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, গত বছর ১৩৫ জন উগ্রবাদী নিহত, ৭০০ গ্রেপ্তার এবং ১১৯৮ জন আত্মসমর্পণ করেছে। এবিপি

মন্তব্যসমূহ