তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

স্কুলফটকে দাঁড়িয়ে ছাত্রীদের উত্ত্যক্ত, ষাটোর্ধ্ব বৃদ্ধের কারাদণ্ড

রাজধানীর মানিকনগরে এক শিক্ষার্থীকে উত্ত্যক্তের মামলায় সেলিম নামের ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে সাত বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫-এর বিচারক তানজিলা ইসমাইল এ আদেশ দেন।

রায় প্রদানের সময় অভিযুক্ত বৃদ্ধ সেলিম আদালতে হাজির ছিলেন। তাঁকে সাজা পরোয়ানাসহ কারাগারে পাঠানো হয়।

আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) আলী আজগর স্বপন এ বিষয়ে এনটিভি অনলাইনকে জানিয়েছেন। তিনি জানান, উত্ত্যক্তের অভিযোগে বৃদ্ধ সেলিমকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে। এ ছাড়া আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা এবং তা দিতে ব্যর্থ হলে আরো এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

মামলার নথি থেকে জানা যায়, রাজধানীর মানিকনগরের একটি শিক্ষা প্রতিষ্ঠানের ফটকের সামনে দাঁড়িয়ে বৃদ্ধ সেলিম প্রতিদিন ছাত্রীদের উত্ত্যক্ত করতেন। ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষিকা বিষয়টি জানতে পেরে একদিন ওই ব্যক্তিকে হাতেনাতে ধরে থানায় সোপর্দ করেন।

এ ঘটনায় ২০১৩ সালের ১০ সেপ্টেম্বর রাজধানীর মুগদা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় মামলাটি করেন ওই স্কুলের শিক্ষক। এর পরে ২১ সেপ্টেম্বর বৃদ্ধ সেলিমের বিরুদ্ধে মামলার অভিযোগ গঠন করা হয়।এনটিভি

মন্তব্যসমূহ