তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

তুরস্কে বেসরকারি টিভির চেয়ারম্যানকে গুলি করে হত্যা

তুরস্কে ফারসিভাষী টেলিভিশন চ্যানেল জেম টিভির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সাইদ কারিমিয়ানকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এক ঘটনায় তার কুয়েতি ব্যবসায়িক অংশীদারও নিহত হয়েছেন।

রবিবার তুরস্কের ইস্তাম্বুলে মাসলাক এলাকায় আততায়ীর গুলিতে নিহত হন তিনি।

যে গাড়িটি ব্যবহার করে তাকে হত্যা করা হয়েছে, সে গাড়িটিও পরে পুড়ে যাওয়া অবস্থায় পাওয়া গেছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে তুর্কি পুলিশ।


কিছুদিন আগে ইরানের বিরুদ্ধে প্রচারণার অভিযোগে কারিমিয়ানের বিরুদ্ধে তেহরান আদালতে বিচার হয়। তবে বিচার চলাকালে তিনি উপস্থিত ছিলেন না। তাঁকে ছয় বছরের কারাদণ্ডও দেয়া হয়।

জেম টিভি ফারসি ভাষায় সম্প্রচারিত হয়। বিভিন্ন বিদেশি ও পশ্চিমা অনুষ্ঠান ফারসি ভাষায় রূপান্তরিত করে ইরানে সম্প্রচার করে জেম টিভি। শুরুতে লন্ডনে প্রতিষ্ঠিত হয় জেম গ্রুপ। বর্তমানে দুবাই পর্যন্ত সম্প্রসারিত হয়েছে এই গ্রুপের ব্যবসা।

সূত্র: হুরিয়াত

মন্তব্যসমূহ