তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

হাইকমিশন উড়িয়ে দেওয়ার হুমকি: তরুণ রিমান্ডে

অস্ট্রেলিয়ার হাইকমিশন উড়িয়ে দেওয়ার হুমকির ঘটনায় মো. তৌসিফ হোসেন নামের এক তরুণকে তিনদিনের রিমান্ড দিয়েছেন আদালত।

আজ শুক্রবার ঢাকার মহানগর হাকিম ওয়ায়েজ কুরুনী খান এ আদেশ দেন।

গ্রেপ্তার তৌসিফ হোসেনকে আজ ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান হাজির করে পাঁচদিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তা মঞ্জুর করেন।

গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বনশ্রী এলাকা থেকে তৌসিফকে গ্রেপ্তার করেন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা।

গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে ল্যাপটপ, মোবাইল, ফোন সেট ও রাউটার উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত সীমান্ত পেশায় একজন ফ্রিল্যান্সার ফটোগ্রাফার।

গত ২৫ এপ্রিল সকালে অজ্ঞাতপরিচয় একটি ই-মেইল বার্তায় রাজধানীর গুলশান ২ নম্বরে অবস্থিত অস্ট্রেলিয়ার হাইকমিশনকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।

সে সময় গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক এনটিভি অনলাইনকে জানান, অজ্ঞাত একটি ই-মেইল থেকে পাঠানো এক বার্তায় হাইকমিশনারের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। আর চাঁদার টাকা না দিলে বোমা মেরে হাইকমিশন উড়িয়ে দেওয়া হবে বলে হুমকিও দেওয়া হয়।এনটিভি

মন্তব্যসমূহ