তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

উইকিপিডিয়া ব্লক করে দিয়েছে তুরস্ক

তুরস্কে ইন্টারনেট ব্যবহারকারীরা যাতে বিশ্বের অন্যতম জনপ্রিয় একটি ওয়েবসাইট অনলাইন বিশ্বকোষ উইকিপিডিয়াতে যেতে না পারে সেজন্যে এটি ব্লক করে দেওয়া হয়েছে।
দেখা যাচ্ছে, ওয়েবসাইটটিতে যেতে চেষ্টা করলে সাথে সাথেই সেটি বন্ধ হয়ে যায়, ফলে সেখানে আর ঢোকা যাচ্ছে না।
প্রথমে পরিষ্কার করে জানা যায় নি কি কারণে এটা করা হয়েছে। কিন্তু পরে দেশটির তথ্য বিষয়ক কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, প্রশাসনিক ব্যবস্থার কারণে এরকম হচ্ছে। কিন্তু এর পেছনে কোনো কারণ দেখানো হয়নি।
কিন্তু দেশটিতে অন্যান্য ওয়েবসাইট ঠিকমতোই কাজ করছে।
টার্কি ব্লকস নামে একটি গ্রুপ বলছে, শনিবার সকাল থেকেই উইকিপিডিয়াতে যাওয়া যাচ্ছে না। তুর্কী কর্তৃপক্ষের নির্দেশেই এটি ব্লক করে দেওয়া হয়েছে।

রাজধানী ইস্তাম্বুলে ইন্টারনেট ব্যবহারকারীদেরকে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন ব্যবহার করে ওয়েবসাইটটিতে ঢুকতে হচ্ছে।
টার্কি ব্লকস গ্রুপ এবং সংবাদ মাধ্যমগুলোতে বলা হচ্ছে, এ বিষয়ে প্রশাসনিক আদেশকে আগামী কয়েকদিনের মধ্যেই আদালতের কাছ থেকে পূর্ণ অনুমোদন নিতে হবে।
এর আগে তুর্কী কর্তৃপক্ষ ফেসবুক, ইউটিউব এবং টুইটারের মতো সাইট বেশ কয়েকবার ব্লক করেছে।

বড়ো ধরনের সরকারবিরোধী বিক্ষোভ এবং সন্ত্রাসী হামলার পরপরই এসব করা হয়েছে যদিও কর্তৃপক্ষের তরফে বেশিরভাগ সময়েই এজন্যে এসব সাইটের ওপর অতিরিক্ত চাপকে দায়ী করা হয়েছে।

অনেকে বলছেন, উইকিপিডিয়াতে প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এরদোয়ানের পাতায় সমালোচনা আটকাতেই এটি ব্লক করে দেওয়া হয়েছে।
সম্প্রতি প্রেসিডেন্টের ক্ষমতা বাড়ানোর ওপর এক গণভোটে সামান্য ব্যবধানে জিতে গেছেন মি. এরদোয়ান কিন্তু এরপর থেকে এটা পরিষ্কার হয়ে পড়েছে যে রাজনৈতিকভাবে দেশটি কতোটা বিভক্ত।
সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করে এরকম একটি গ্রুপ রিপোর্টার্স ওইদাউট বর্ডার্স সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর ভিত্তি করে একটি তালিকা তৈরি করেছে যাতে দেখা যাচ্ছে ১৮০টি দেশের মধ্যে তুরস্কের অবস্থান ১৫৫ নম্বরে।
উইকিপিডিয়ার ওপর আরো কিছু দেশেও এরকম বিধি নিষেধ আরো প করা হয়েছে। এর মধ্যে রয়েছে রাশিয়া ও চীন। সূত্র: বিবিসি

মন্তব্যসমূহ