জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

‘ফেসবুক বন্ধে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি সরকার’

সরকার মধ্যরাত থেকে ফেসবুক বন্ধের কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বলে জানানো হয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে। মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. এনায়েত হোসেন ওই বিবৃতিতে সই করেন।



বিবৃতিতে বলা হয়েছে, ‘‘মধ্যরাতে ছয় ঘণ্টা বন্ধ থাকবে ফেসবুক’— বিভিন্ন পত্রিকা ও অনলাইনে বিষয়ে প্রকাশিত সংবাদের প্রতি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগ দৃঢ়ভাবে বলতে চায়, সংবাদটি সঠিক নয়। সরকার ফেসবুক বন্ধের বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো যাচ্ছে।’

আরও পড়ুন-
মধ্যরাত থেকে ৬ ঘণ্টা ফেসবুক বন্ধ রাখা যাবে কিনা আজই জানাবে বিটিআরসি

বাংলা ট্রিবিউন

মন্তব্যসমূহ