তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

তলিয়ে গেল হাওরের শেষ বাঁধটিও

উজান থেকে নেমে আসা পানির ঢলে হাওরের প্রায় সব ফসল ডুবে গেলেও টিকে ছিল সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শনির হাওর আর জামালগঞ্জ উপজেলার পাগনার হাওরের বোরো ধান। গত প্রায় ১৫ দিন ধরে হাজার হাজার নারী-পুরুষ শ্রম আর টাকা দিয়ে এ দুটি হাওরের বাঁধ রক্ষার শেষ চেষ্টা করছিল। এর মধ্যেই ধানে একটু পাকও লেগেছিল। শঙ্কা ঠেলে আশা জেগেছিল অসহায় কৃষকের বুকে। দু-একদিনের মধ্যেই শুরু হতো ফসল তোলার কাজ। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যে সেই চেষ্টা, স্বপ্ন, ভরসা ধুলিসাৎ হয়ে গেছে।

গতকাল রোববার বিকেলে বাঁধ ভেঙে তলিয়েছে শনির হাওরের ফসল। আর আজ সোমবার সকালে শেষ উরার কান্দা বাঁধ ভেঙে ডুবে গেছে পাগনার হাওরের ধান। এখন হাওরজুড়ে শুধুই রাশি রাশি জল, আর পাড়জুড়ে বোকাকান্না।

শনির হাওরে পানি ঢুকে প্রায় ১৩ হাজার হেক্টর বোরো ফসল তলিয়ে গেছে। আর পাগনার হাওরে তলিয়ে গেয়ে ১৫ হাজার হেক্টর বোরো ফসল।

সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেন, ‘আমি উপজেলা প্রশাসন নিয়ে হাওরে দিন কাটিয়েছি। অতিরিক্ত বস্তা দিয়েছি। কিন্তু শেষ রক্ষা হলো না।’এনটিভি

মন্তব্যসমূহ