তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

ক্ষমতা নয়, খাদের কিনারে যাচ্ছে বিএনপি : হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, পা পা করে বিএনপি ক্ষমতার দিকে নয়, খাদের কিনারে এগিয়ে যাচ্ছে।

আজ রোববার দুপুরে রাজধানীর গুলিস্তানে পোস্টাল অডিটরিয়ামে বাংলাদেশ পোস্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় দ্বিবার্ষিক কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে হানিফ এ কথা বলেন।

এর আগে গত শুক্রবার প্রেসক্লাবে এক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ‘বিএনপি পা পা করে ক্ষমতার দিকে এগিয়ে যাছে, আওয়ামী লীগ পা পা করে ক্ষমতা থেকে সরে যাচ্ছে।’ বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর এমন বক্তব্যের জবাবে আজ  হানিফ এ কথা বলেন।

মাহবুব-উল-আলম হানিফ বলেন, ভুল রাজনীতি, সন্ত্রাসী কার্যক্রম ও জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার জন্য তাদের (বিএনপি) আর ক্ষমতায় আসার স্বপ্ন না দেখলেও চলবে।

হানিফ বলেন, আজ শেখ হাসিনার নেতৃত্বে দেশের সার্বিক ক্ষেত্রে উন্নতি হচ্ছে। বিশ্বনেতারা বিশেষভাবে সম্মানিত করছে। আর এসব দেখেই বিএনপি নেতারা ঈর্ষায় কাতর হয়ে মিথ্যাচার করে যাচ্ছে।

আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বলেন, দেশের উন্নয়ন ও জনকল্যাণমুখী রাজনীতির কারণে জনগণের ম্যান্ডেট নিয়ে মহাজোট সরকার ক্ষমতায় আসবে। এটা নিশ্চিত জেনেই বিএনপি এ আচরণ করছে, মিথ্যাচার করছে।

সরকারের বৈধতা প্রসঙ্গে হানিফ বলেন, ইন্টারপার্লামেন্টারি ইউনিয়নের সম্মেলনে সারা বিশ্বের পার্লামেন্টারিয়ানদের আগমন ও তাঁদের বক্তব্যে এটা প্রমাণিত হয়েছে যে এই সরকার বৈধ না অবৈধ। বিএনপি আর কী প্রমাণ চায়?

সংগঠনের সভাপতি নাছির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আমজাদ আলী।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের শ্রম ও জনশক্তিবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, ডাক বিভাগের মহাপরিচালক সুশান্ত কুমার মণ্ডল, শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, শ্রমিক লীগের ফজলুল হক মন্টু, বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ।  এনটিভি

মন্তব্যসমূহ