পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ১৬

  পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট পুলিশ লাইন্সের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে সংগঠিত ভয়াবহ বিস্ফোরণ ও সন্ত্রাসী হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জনেরও বেশি মানুষ। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) জুমার নামাজের সময়ে পুলিশ সদর দফতরের কাছে এই হামলাটি চালানো হয়। খাইবার পাখতুনখোয়ার পুলিশ প্রধান (আইজি) জুলফিকার হামিদ ঘটনার সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। হামলার ধরণ ও পুলিশের পাল্টা অভিযান প্রথম হামলা: পুরোনো পুলিশ লাইন্সের প্রবেশপথে বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে সজোরে ধাক্কা দেয় এক হামলাকারী। এতে বড় ধরণের বিস্ফোরণ ঘটে এবং ভবনের একাংশ ধসে পড়ে। দ্বিতীয় বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধ: বিস্ফোরণের পরপরই সশস্ত্র জঙ্গিরা স্পেশাল ব্রাঞ্চ ভবন লক্ষ্য করে এগোতে থাকে। সেখানে একজন আত্মঘাতী হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। এরপরই নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সমর্থিত জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র গোলাগুলি শুরু হয়। সন্ত্রাসী হতাহত: পুলিশ জানায়, মোট ৭ জন সশস্ত্র জঙ্গি পুলিশ লাইন্সে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে...

প্রধানমন্ত্রীর নৈশভোজে ডাক, মমতা কি যাবেন


প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের দেওয়া নৈশভোজে আমন্ত্রণ জানানো হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।
এপ্রিলের ৭ তারিখে তিন দিনের ভারতে সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রণববাবুর আতিথেয়তায় রাষ্ট্রপতি ভবনেই থাকবেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে রাষ্ট্রপতির দেওয়া নৈশভোজে আমন্ত্রণ জানানো হয়েছে মমতাকে।

তবে রাজ্যকে এড়িয়ে কেন্দ্র একতরফা তিস্তা চুক্তি করতে চাইছে বলে অভিযোগ করেছেন মমতা।
তাঁর দাবি— এর ফলে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো লঙ্ঘন হচ্ছে।
 নবান্ন সূত্রের ইঙ্গিত, এই পরিস্থিতিতে ওই নৈশভোজে যেতে ইচ্ছুক নন মমতা। তবে তৃণমূলের এক নেতার কথায়, নৈশভোজে এখনও এক সপ্তাহের বেশি সময় বাকি। এর মধ্যে ইতিবাচক কিছু ঘটলে মুখ্যমন্ত্রী নিজের অবস্থান বদলাতেই পারেন।
 শেখ হাসিনার দুই উপদেষ্টা, এইচ টি ইমাম এবং মশিউর রহমান— দু’জনেই প্রকাশ্যে জানিয়েছেন যে প্রণববাবু ও মমতার ব্যক্তিগত সম্পর্কের রসায়নে তিস্তার জল গড়াবে বলে তাঁরা আশাবাদী।

শেখ হাসিনার সফর চলাকালীন বাংলাদেশ সংলগ্ন পাঁচ রাজ্যের মুখ্যমন্ত্রীকে দিল্লিতে আমন্ত্রণ জানানোর কথা ভাবছে কেন্দ্র। তিস্তা চুক্তি নিয়ে এখনই চূড়ান্ত পদক্ষেপ করার পরিস্থিতি তৈরি না হলেও, কেন্দ্র চাইছে এই সফরে শেখ হাসিনার সঙ্গে এক বার আলোচনায় বসুন মমতা। সে ক্ষেত্রে ইতিবাচক বার্তা যাবে সব মহলে। তবে মমতা জানিয়েছেন, শেখ হাসিনার সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক অটুট রয়েছে। কিন্তু রাজ্যের স্বার্থ হানি হয় এমন কোনও কাজ তিনি করবেন না। সূত্র:  আনন্দবাজার

মন্তব্যসমূহ