পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ১৬

  পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট পুলিশ লাইন্সের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে সংগঠিত ভয়াবহ বিস্ফোরণ ও সন্ত্রাসী হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জনেরও বেশি মানুষ। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) জুমার নামাজের সময়ে পুলিশ সদর দফতরের কাছে এই হামলাটি চালানো হয়। খাইবার পাখতুনখোয়ার পুলিশ প্রধান (আইজি) জুলফিকার হামিদ ঘটনার সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। হামলার ধরণ ও পুলিশের পাল্টা অভিযান প্রথম হামলা: পুরোনো পুলিশ লাইন্সের প্রবেশপথে বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে সজোরে ধাক্কা দেয় এক হামলাকারী। এতে বড় ধরণের বিস্ফোরণ ঘটে এবং ভবনের একাংশ ধসে পড়ে। দ্বিতীয় বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধ: বিস্ফোরণের পরপরই সশস্ত্র জঙ্গিরা স্পেশাল ব্রাঞ্চ ভবন লক্ষ্য করে এগোতে থাকে। সেখানে একজন আত্মঘাতী হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। এরপরই নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সমর্থিত জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র গোলাগুলি শুরু হয়। সন্ত্রাসী হতাহত: পুলিশ জানায়, মোট ৭ জন সশস্ত্র জঙ্গি পুলিশ লাইন্সে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে...

কোটবাড়ীর আস্তানায় জঙ্গি নাই, বিস্ফোরক আছে: ডিআইজি

কুমিল্লার কোটবাড়ীতে ৫২ ঘণ্টা অভিযানের পর চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. শফিকুর রহমান জানিয়েছেন, আস্তানায় কোনও জঙ্গি নেই। তবে বিস্ফোরক আছে।

ডিআইজি বলেন, ‘আমাদের মনে হচ্ছে, এখন বাড়ির ভেতরে কেউ নেই। বাড়িওয়ালা বুধবার সকাল ১০টায় বাড়িতে জঙ্গি থাকার তথ্য দিয়েছিলেন।  আমরা আসতে আসতে বেলা ৪টা বেজে যায়। এরপর আমরা বাড়িটিতে কর্ডন করে তালা লাগিয়ে দেই। এর মধ্যে হয়তো তারা বেরিয়ে গেছে। বাড়িওয়ালা আমাদের বলেছিলেন, বাড়িতে দুজন জঙ্গি আছে। এর মধ্যে একজন বাড়িতে আছে, আরেকজন বের হয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘জঙ্গি না থাকলেও ওই বাড়িতে ব্যাপক বিস্ফোরক আছে, এটা আমরা নিশ্চিত হয়েছি। অভিযান এখনও চলছে।’

ডিআইজি বলেন, সোয়াট টিমের সদস্যরা এখনও বাড়ির ভেতরে প্রবেশ করেনি। তবে এর আগে অভিযান সংশ্লিষ্ট একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছিল, সোয়াট টিমের সদস্যরা বাড়ির ভেতরে প্রবেশ করেছে। বাড়ির নিচতলা থেকে তারা একটি ব্যাগ উদ্ধার করেছে। ব্যাগের ভেতর কী আছে তা এখনও জানা যায়নি।

এর আগে শুক্রবার সকাল ১১টার দিকে সোয়াট টিমের সদস্যরা অভিযান শুরু করে। অভিযান শুরুর কিছুক্ষণ পরই সেখান থেকে গোলাগুলির শব্দ শোনা যায়। এছাড়া ঘটনাস্থলে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা উপস্থিত রয়েছে। ওই এলাকা ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

জঙ্গি আস্তানা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। ওই এলাকায় ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শুক্রবার সকাল থেকেই সোয়াট টিম ও বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে। নির্বিঘ্নে অভিযান চালাতে এবং ক্ষয়ক্ষতি ও প্রাণহানি এড়াতে কোটবাড়ী এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। এছাড়া বিশ্ব রোড থেকে কোটবাড়ী এলাকা পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচলা নিষিদ্ধ করা হয়েছে।

কোটবাড়ীর নির্মাণাধীন ওই বাড়িটি বুধবার বিকাল থেকে ঘিরে রাখা হয়েছে। সিটি করপোরেশন নির্বাচনের কারণে বৃহস্পতিবার সেখানে অভিযান চালানো হয়নি। বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর পুলিশের সোয়াট ও বোম্ব ডিসপোজাল ইউনিটের ২৪ জনের একটি টিম সদস্য কুমিল্লায় অবস্থান করছেন। বাংলা  ট্রিবিউন

মন্তব্যসমূহ