পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ১৬

  পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট পুলিশ লাইন্সের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে সংগঠিত ভয়াবহ বিস্ফোরণ ও সন্ত্রাসী হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জনেরও বেশি মানুষ। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) জুমার নামাজের সময়ে পুলিশ সদর দফতরের কাছে এই হামলাটি চালানো হয়। খাইবার পাখতুনখোয়ার পুলিশ প্রধান (আইজি) জুলফিকার হামিদ ঘটনার সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। হামলার ধরণ ও পুলিশের পাল্টা অভিযান প্রথম হামলা: পুরোনো পুলিশ লাইন্সের প্রবেশপথে বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে সজোরে ধাক্কা দেয় এক হামলাকারী। এতে বড় ধরণের বিস্ফোরণ ঘটে এবং ভবনের একাংশ ধসে পড়ে। দ্বিতীয় বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধ: বিস্ফোরণের পরপরই সশস্ত্র জঙ্গিরা স্পেশাল ব্রাঞ্চ ভবন লক্ষ্য করে এগোতে থাকে। সেখানে একজন আত্মঘাতী হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। এরপরই নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সমর্থিত জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র গোলাগুলি শুরু হয়। সন্ত্রাসী হতাহত: পুলিশ জানায়, মোট ৭ জন সশস্ত্র জঙ্গি পুলিশ লাইন্সে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে...

কেন ক্যাটরিনা-আনুশকার সঙ্গে কাজ করবেন না আমির?

আমির খান মানেই নতুন চমক। বলিউডের নানা রেকর্ড দুমড়েমুচড়ে আবার নতুন করে ইতিহাস লেখা। বর্তমানে তিনি ব্যস্ত নিজের পরবর্তী ছবি ‘থাগস অব হিন্দুস্তান’-এর শুটিং নিয়ে। জুম ইন্ডিয়ার খবরে জানা যায়, এই চলচ্চিত্রে আমিরের বিপরীতে ভাবা হচ্ছিল ক্যাটরিনা অথবা আনুশকাকে। কিন্তু তাঁদের কারো সঙ্গেই কাজ করবেন না বলে জানিয়েছেন আমির।

এখন পর্যন্ত নিশ্চিত হয়নি, কে হবেন ‘থাগস অব হিন্দুস্তান’ কেন্দ্রীয় নারী চরিত্র। তবে গুজব ছিল, ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মার নাম রয়েছে তালিকার ওপরে। মুশকিল হলো, আমির খান একই অভিনেত্রীর সঙ্গে পুনরায় কাজ করতে নারাজ। অথচ আমির-ক্যাটরিনা অভিনীত ‘ধুম-৩’ এবং আমির-আনুশকা অভিনীত ‘পিকে’—দুটোই বক্স-অফিসে সাফল্য কুড়িয়েছে। কিন্তু গত কয়েক বছরে আমির খান তাঁর সহ-অভিনেত্রীদের সঙ্গে একটির বেশি চলচ্চিত্রে অভিনয় করেননি। এই অবাক করা শর্তের কারণেই ক্যাটরিনা ও আনুশকা ‘থাগস অব হিন্দুস্তান’-এর কেন্দ্রীয় চরিত্র থেকে ছিটকে পড়েছেন।

এ ছাড়া বলিপাড়ায় এমনও গুঞ্জন ছিল যে চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে জন্য ভাবা হচ্ছে বানি কাপুর ও আলিয়া ভাটের নাম। ভারতের একটি শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকার সাক্ষাৎকারে আমির খান বলেন, ‘ছবির শুটিং শুরু হবে এ বছরের জুন মাসে।’ আর আমিরের নতুন ছবি মানেই যেহেতু আমিরের ভিন্নরূপ, তাই চলচ্চিত্রটিতে নিজেকে কী রূপে দেখা যাবে, তা-ও খোলাসা করেন আমির। তিনি বলেন, ‘এই ছবিতে আমার পালোয়ানের মতো স্বাস্থ্য দেখা যাবে না। লম্বা-চওড়া কাঁধ থাকবে না। আমি একদম রোগাভাবে বড়পর্দায় হাজির হব।’

বিজয় কৃষ্ণ আচার্যের লেখা ও পরিচালনায় ‘থাগস অব হিন্দুস্তান’ চলচ্চিত্রটি মুক্তির জন্য ভক্তদের অপেক্ষা করতে হবে ২০১৮ সাল পর্যন্ত। আমির খান ছাড়াও এতে অভিনয় করবেন অমিতাভ বচ্চন।

মন্তব্যসমূহ