তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

কোটবাড়ীর অভিযান শনিবার সকাল পর্যন্ত স্থগিত

কুমিল্লায় কোটবাড়ীর জঙ্গি আস্তানায় শনিবার (১ এপ্রিল) সকাল পর্যন্ত অভিযান স্থগিত করা হয়েছে। শুক্রবার (৩১ মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে কুমিল্লার পুলিশ সুপার শাহ আবিদ হাসান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
পুলিশ সুপার বলেন, ‘জঙ্গি আস্তানায় বিপুল পরিমাণ বিস্ফোরক রয়েছে। আজ (শুক্রবার) সন্ধ্যার আগে তা নিষ্ক্রিয় করা সম্ভব নয়। তাই অভিযান স্থগিত করেছি। শনিবার সকাল থেকে অভিযান আবারও শুরু হবে।’

এর আগে চট্টগ্রাম পুলিশের ডিআইজি মো. শফিকুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, কুমিল্লার কোটবাড়ীর জঙ্গি আস্তানায় সোয়াটের তল্লাশি শেষ হয়েছে। ওই আস্তানায় কোনও জঙ্গি পাওয়া যায়নি।
তল্লাশি শেষে এরই মধ্যে প্রথমে সোয়াট টিমের সদস্যরা এবং বিকাল ৫টা ১৫ মিনিটে অন্যান্য সংস্থার লোকজনসহ ডিআইজি ঘটনাস্থল ত্যাগ করেছেন।
অভিযান সংশ্লিষ্ট সোয়াট-এর একটি সূত্র জানায়, বাড়িটির দোতলায় তালাবদ্ধ একটি কক্ষ ছাড়া অন্য সব কক্ষ তল্লাশি শেষ হয়েছে। সেখানে সুইসাইডাল ভেস্ট ও কিছু বিস্ফোরক দ্রব্য পাওয়া গেছে। তবে কোনও জঙ্গি পাওয়া যায়নি।
 শুক্রবার সকাল ১১টার দিকে সোয়াট টিমের সদস্যরা কোটবাড়ীতে অভিযান শুরু করে। তার আগে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। এলাকাটি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
উল্লেখ্য, কোটবাড়ীর নির্মাণাধীন ওই বাড়িটি বুধবার বিকাল থেকে ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনী। সিটি করপোরেশন নির্বাচনের কারণে বৃহস্পতিবার সেখানে অভিযান চালানো হয়নি।  জঙ্গি আস্তানায় অভিযান চালাতে  চট্টগ্রাম মহানগর পুলিশের সোয়াট ও বোম্ব ডিসপোজাল ইউনিটের ২৪ জনের একটি টিম বৃহস্পতিবার কুমিল্লায় আসে। বাংলা ট্রিবিউন

মন্তব্যসমূহ