তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

ইরাকের কুর্দি নেতার সঙ্গে এরদোগানের বৈঠক

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান ইরাকের কুর্দি আঞ্চলিক সরকারের প্রেসিডেন্ট মাসউদ বারজানির সঙ্গে সাক্ষাৎ করেছেন।

রবিবার ইস্তাম্বুলের ‘মাবিয়েন প্রাসাদে’ এরদোগান ও মাসউদ বারজানির মধ্যে ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়।

অর্থনৈতিক সম্পর্ক এবং আইএস সন্ত্রাসীদের কাছ থেকে মসুলকে রক্ষার বিষয়টি আলোচনায় স্থান পায় বলে বারজানির পক্ষ থেকে জানানো হয়েছে।


এর আগে বুধবার এরদোগানের মুখপাত্র ইব্রাহিম খলিল এই বৈঠক সম্পর্কে বলেন, ‘কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে বারজানির সঙ্গে এরদোগানের আলাচনা হবে।’

তিনি বলেন, ‘ইরাক সব দিক থেকেই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক, সীমান্ত নিরাপত্তা এবং মানবিক ও সাংস্কৃতিক দিক থেকে দেশটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’

উল্লেখ্য, ইরাক ও সিরিয়ায় আইএসের বিরুদ্ধে আন্তর্জাতিক সংগ্রামে আঙ্কারা সক্রিয় ভূমিকা পালন করছে। তুর্কি সৈন্যরা ইরাকের বাসিকায় স্থানীয় যোদ্ধাদের প্রশিক্ষণ প্রদান করে আসছে।

সূত্র: আনাদুলো এজেন্সি

মন্তব্যসমূহ