জ্বালানি সেক্টরকে অস্থিতিশীল করতে একটি চক্র সুকৌশলে সক্রিয়: প্রধানমন্ত্রী

একটি নির্দিষ্ট চক্র বেশ সুকৌশলে দেশের জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয় রয়েছে এবং তারা নানাভাবে বিভ্রান্তিকর বক্তব্য ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (৮ আগস্ট ২০২৬) জাতীয় সংসদের এলডি হল প্রাঙ্গণে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘উত্তরাধিকার সূত্রে পাওয়া ভঙ্গুর জ্বালানি খাত’ অনুষ্ঠানে গ্যাস ও বিদ্যুতের তীব্র সংকটের কথা স্বীকার করে প্রধানমন্ত্রী বলেন, "বাংলাদেশের বহু মানুষ এই মুহূর্তে বিদ্যুৎ ও গ্যাস সংক্রান্ত বিষয়ে বেশ কষ্ট ভোগ করছেন এবং সরকার সে বাস্তবতাকে একবারের জন্যও অস্বীকার করেনি। মূলত বিগত সরকারের কাছ থেকে একটি সামগ্রিক ভঙ্গুর ব্যবস্থা উত্তরাধিকার সূত্রে পাওয়া গেছে।" তিনি আরও স্পষ্ট করে বলেন, "অতীত সরকারের সময়ে গ্যাস, জ্বালানি বা পেট্রোলিয়াম খাতে অত্যন্ত অপরিকল্পিতভাবে বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছিল। নির্দিষ্ট কিছু সুবিধাভোগী মহলকে বাড়তি সুবিধা দিতেই নেওয়া হয়েছিল এসব ক্ষতিকর নীতি। যার চূড়ান্ত খেসারত এখন দেশের সাধারণ মানুষ ও বর্তমা...

আশ্রমে মহিলাকে ধর্ষণের দায়ে গ্রেপ্তার ওম বাবা

ত্যাগের প্রতীক গেরুয়া। আর সেই গেরুয়া পোশাক পরিধান করা স্বঘোষিত গুরু স্বামী ওমের বিরুদ্ধে উঠল মারাত্মক অভিযোগ।

গ্রেফতার স্বামী ওম। সঙ্গে তাঁর এক শাগরেদকেও গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। তাঁর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ উঠেছে। স্বঘোষিত গুরু স্বামী ওমের বিরুদ্ধে অভিযোগ, তিনি এক মহিলাকে জোর করে আটকে শ্লীলতাহানী করেছেন।

এর আগে বিগ বস ১০-এ যোগ দেওয়ার পরেও মহিলাদের সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগ উঠেছিল স্বামী ওমের বিরুদ্ধে। সেটা ছিল টিভি অনুষ্ঠান। এবার বাস্তব জীবনেও এক মহিলার সঙ্গে অশ্লীলতার অভিযোগ।


গত ৭ ফেব্রুয়ারি নয়া দিল্লির রাজঘাট পাওয়ার হাউজের কাছে ওই মহিলার পোশাক খুলে শ্লীলতাহানীর চেষ্টা করা হয় বলে স্বামী ওম ও তাঁর সঙ্গী সন্তোষ আনন্দের বিরুদ্ধে অভিযোগ।

পুলিশ সূত্রে যা জানা গিয়েছে, তাতে ওই মহিলার বক্তব্য, রাজঘাট পাওয়ার হাউজের কাছে ব্যক্তিগত কাজে গিয়েছিলেন তিনি। তখনই স্বামী ওম এবং তাঁর সঙ্গী তাঁকে কাছেই আশ্রমের একটি ঘরে ডেকে নিয়ে যান এবং ধর্ষণের চেষ্টা করেন।

তিনি অনুনয়, বিনয় করলেও তাঁরা তাঁকে মুক্তি দেননি। উল্টে তাঁর ভাবমূর্তি খারাপ করে দেওয়ার হুমকি দেওয়া হয়।

এই অভিযোগের ভিত্তিতেই স্বামী ওম ও তাঁর সঙ্গীকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। সোমবার ম্যাজিস্ট্রেটের সামনে অভিযোগকারীর বয়ান রেকর্ড করা হবে। স্বামী ওমের বিরুদ্ধে এমন অভিযোগ নতুন হলেও এর আগে তাঁর নিজের ভাইয়ের সম্পত্তি লুঠের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এখনও সেই মামলা চলছে।

সূত্র: এবেলা

মন্তব্যসমূহ