ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

  ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হতাহতদের পরিবারের শোকাহত সদস্যদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য উপায়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে। বর্তমান সরকার মনে করে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যই প্রতিটি অপরাধের বিচার হওয়া অত্যন্ত জরুরি। বিগত ১৭ বছর এবং জুলাই আন্দোলনে যে মানুষগুলো শহীদ হয়েছেন এবং গুম-খুনের শিকার হয়েছেন, তাদের নামে নিজেদের এলাকায় যেকোনো একটি প্রতিষ্ঠানের নামকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে আজ বুধবার (৫ আগস্ট) সকালে ‘জুলাই ৩৬’ শীর্ষক আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের গণতন্ত্রকামী জনগণ আশা করে এই জাদুঘর কোনো একটি দল, গোষ্ঠী বা ব্যক্তির একক রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না। ২০২৪ সালের গণঅভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়। এই অভ্যুত্থানের মহানায়ক বাংলাদেশের গণতন্ত্রকামী জনগ...

সাকিব-মুস্তাফিজদের আইপিএলের সূচি

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএলে) মাঠে গড়াচ্ছে ৫ এপ্রিল। উদ্বোধনী দিনে মুখোমুখি হবে মুস্তাফিজুর রহমানের দল সানরাইজার্স হায়দরাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এরই মধ্যে আসরে সূচি প্রকাশিত হয়েছে।

আসরটির নিলাম হবে আগামী ২০ ফেব্রুয়ারি। নিলামে রয়েছে বাংলাদেশের ছয় ক্রিকেটারের নাম। তাঁরা হলেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, এনামুল হক ও মেহেদী হাসান মিরাজ।

আর সাকিব আল হাসানকে কলকাতা নাইট রাইডার্স ও মুস্তাফিজুর রহমানকে সানরাইজার্স হায়দরাবাদ আগেই চুক্তি করে রেখে দিয়েছে।

আসরটির গ্রুপ পর্ব শেষ হবে ১৪ মে, ১৬ মে বেঙ্গালুরুর মাঠে শুরু হবে নকআউট পর্ব। আর ২১ মে হায়দরাবাদে ফাইনাল।

সংক্ষিপ্ত আকারে সাকিবের কলকাতা ও মুস্তাফিজুর রহমানের হায়দরাবাদের সূচি এনটিভি অনলাইনের পাঠকদের জন্য তুলে ধরা হলো।

সানরাইজার্স হায়দরাবাদের সূচি

৫ এপ্রিল, হায়দরাবাদ-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, রাত সাড়ে ৮টা
৯ এপ্রিল, হায়দরাবাদ-গুজরাট লায়নস, বিকেল সাড়ে ৪টা
১২ এপ্রিল, মুম্বাই ইন্ডিয়ানস-হায়দরাবাদ, রাত সাড়ে ৮টা
১৫ এপ্রিল, নাইট রাইডার্স কলকাতা-হায়দরাবাদ, বিকেল সাড়ে ৪টা
১৭ এপ্রিল, হায়দরাবাদ-কিংস ইলেভেন পাঞ্জাব, রাত সাড়ে ৮টা
১৯ এপ্রিল, হায়দরাবাদ-দিল্লি ডেয়ারডেভিলস, রাত সাড়ে ৮টা
২২ এপ্রিল, রাইজিং পুনে-হায়দরাবাদ, রাত সাড়ে ৮টা
২৫ এপ্রিল, রয়্যাল চ্যালেঞ্জার্স-হায়দরাবাদ, রাত সাড়ে ৮টা
২৮ এপ্রিল, কিংস ইলেভেন পাঞ্জাব-হায়দরাবাদ, রাত সাড়ে ৮টা
৩০ এপ্রিল, হায়দরাবাদ- কলকাতা নাইট রাইডার্স, রাত সাড়ে ৮টা
২ মে, দিল্লি ডেয়ারডেভিলস-হায়দরাবাদ, রাত সাড়ে ৮টা
৬ মে, হায়দরাবাদ-রাইজিং পুনে, বিকেল সাড়ে ৪টা
৮ মে, হায়দরাবাদ- মুম্বাই ইন্ডিয়ানস, রাত সাড়ে ৮টা
১৩ মে, গুজরাট লায়নস-হায়দরাবাদ, বিকেল সাড়ে ৪টা।

কলকাতা নাইট রাইডার্সের সূচি

৭ এপ্রিল, গুজরাট লায়নস-কলকাতা নাইট রাইডার্স, রাত সাড়ে ৮টা
৯ এপ্রিল, মুম্বাই ইন্ডিয়ানস-কলকাতা নাইট রাইডার্স, রাত সাড়ে ৮টা
১৩ এপ্রিল, কলকাতা নাইট রাইডার্স-কিংস ইলেভেন পাঞ্জাব, রাত সাড়ে ৮টা
১৫ এপ্রিল, কলকাতা নাইট রাইডার্স-হায়দরাবাদ, বিকেল সাড়ে ৪টা
১৭ এপ্রিল, দিল্লি ডেয়ারডেভিলস-কলকাতা নাইট রাইডার্স, বিকেল সাড়ে ৪টা
২১ এপ্রিল, কলকাতা নাইট রাইডার্স-গুজরাট লায়নস, রাত সাড়ে ৮টা
২৩ এপ্রিল, কলকাতা নাইট রাইডার্স-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, রাত সাড়ে ৮টা
২৬ এপ্রিল, রাইজিং পুনে- কলকাতা নাইট রাইডার্স, রাত সাড়ে ৮টা
২৮ এপ্রিল, কলকাতা নাইট রাইডার্স-দিল্লি ডেয়ারডেভিলস, বিকেল সাড়ে ৪টা
৩০ এপ্রিল, হায়দরাবাদ- কলকাতা নাইট রাইডার্স, রাত সাড়ে ৮টা
৩ মে, কলকাতা নাইট রাইডার্স-রাইজিং পুনে, রাত সাড়ে ৮টা
৭ মে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-কলকাতা নাইট রাইডার্স, বিকেল সাড়ে ৪টা
৯ মে, কিংস ইলেভেন পাঞ্জাব-কলকাতা নাইট রাইডার্স, রাত সাড়ে ৮টা
১৩ মে, কলকাতা নাইট রাইডার্স-মুম্বাই ইন্ডিয়ানস, রাত সাড়ে ৮টা। এনটিভি অনলাইন

মন্তব্যসমূহ