হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ১৩শ'

  দেশে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে ১৪৮ জন এবং এক হাজার ২৭১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। সরকারের এ সংস্থার তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৯৯ জন মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জনে। এর মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২৫ হাজার ২৮ জনের। মোট হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ১০ হাজার ৪০১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

৪৫৯ রানের লক্ষ্য বাংলাদেশের

বাংলাদেশকে ফলোঅনে না ফেলে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে ভারত। সেখানে ইনিংসটা খুব বেশি দীর্ঘও করেনি স্বাগতিক দল। দ্বিতীয় ইনিংসে মাত্র ২৯ ওভার ব্যাটিং করেই ইনিংসের সমাপ্তি ঘোষণা করেছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। ফলে হায়দরাবাদ টেস্ট জয়ের জন্য বাংলাদেশের সামনে দাঁড়িয়েছে ৪৫৯ রানের দুরূহ লক্ষ্য।

দ্বিতীয় ইনিংসে বল হাতে শুরুটা ভালোভাবেই করেছিল বাংলাদেশ। শুরুতেই জোড়া আঘাত হেনেছিলেন তাসকিন আহমেদ। টানা দুই ওভারে আউট করেছিলেন দুই ভারতীয় ওপেনার মুরালি বিজয় ও লোকেশ রাহুলকে। অধিনায়ক কোহলিও বেশিক্ষণ থাকতে পারেননি উইকেটে। সাকিবের শিকার হয়ে ফিরেছিলেন ৩৮ রান করে। ২৮ রান করা আজিঙ্কা রাহানেও হয়েছেন সাকিবের শিকার। এরপর আর কোনো উইকেট হারায়নি ভারত। শেষ পর্যন্ত ২৯ ওভার ব্যাটিং করে ১৫৯ রান সংগ্রহের পর ইনিংসের সমাপ্তি ঘোষণা করেছেন অধিনায়ক কোহলি।

শুরু থেকেই ভারতকে অস্বস্তিতে রেখেছিলেন তাসকিন। চতুর্থ ওভারে মুরালি বিজয়কে উইকেটের পেছনে মুশফিকের ক্যাচে পরিণত করেন তিনি। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান এই ইনিংসে মাত্র ৭ রান করে আউট হন। পরের ওভারে লোকেশ রাহুলকে ফিরিয়ে দেন তাসকিন। এবারও ক্যাচ ধরেন মুশি। ১৭ বলে ১০ রান করে আউট হন রাহুল। এরপর কোহলি-পুজারা মিলে ৬৭ রানের জুটি বাঁধেন। দলীয় ৯০ রানে সাকিবকে উড়িয়ে মারতে গিয়ে মাহমুদউল্লাহ রিয়াদের হাতে ধরা পড়েন কোহলি। ৪০ বলে ৩৮ রান করেন ভারত অধিনায়ক। এনটিভি অনলাইন

মন্তব্যসমূহ