পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ১৬

  পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট পুলিশ লাইন্সের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে সংগঠিত ভয়াবহ বিস্ফোরণ ও সন্ত্রাসী হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জনেরও বেশি মানুষ। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) জুমার নামাজের সময়ে পুলিশ সদর দফতরের কাছে এই হামলাটি চালানো হয়। খাইবার পাখতুনখোয়ার পুলিশ প্রধান (আইজি) জুলফিকার হামিদ ঘটনার সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। হামলার ধরণ ও পুলিশের পাল্টা অভিযান প্রথম হামলা: পুরোনো পুলিশ লাইন্সের প্রবেশপথে বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে সজোরে ধাক্কা দেয় এক হামলাকারী। এতে বড় ধরণের বিস্ফোরণ ঘটে এবং ভবনের একাংশ ধসে পড়ে। দ্বিতীয় বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধ: বিস্ফোরণের পরপরই সশস্ত্র জঙ্গিরা স্পেশাল ব্রাঞ্চ ভবন লক্ষ্য করে এগোতে থাকে। সেখানে একজন আত্মঘাতী হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। এরপরই নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সমর্থিত জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র গোলাগুলি শুরু হয়। সন্ত্রাসী হতাহত: পুলিশ জানায়, মোট ৭ জন সশস্ত্র জঙ্গি পুলিশ লাইন্সে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে...

বিক্ষোভ আর তথ্য ফাঁসের জন্য ওবামাকে দুষলেন ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন তার ভ্রমণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে বিক্ষোভ আর হোয়াইট হাউস থেকে নানা তথ্য ফাঁস হওয়ার পেছনে আছেন বারাক ওবামা।
ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প এই দাবি করেছেন।
সাক্ষাৎকারে তিনি বলেন, "আমার তো মনে হয় এর পেছনে আছেন বারাক ওবামা, কারণ তার লোকজনই নিশ্চিতভাবে এসবের পেছনে রয়েছে।"
তিনি আরও বলেন, "আমার এটাও মনে হয় এসব কেবলই রাজনীতি।"
এই দাবির পক্ষে প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্য কোন প্রমাণ হাজির করেননি। সাবেক প্রেসিডেন্ট ওবামা এ নিয়ে এখনো কোন মন্তব্য করেননি।
এই সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর বাজেট কাট-ছাঁট এবং আরও অনেক বিষয়ে কথা বলেন।
যুক্তরাষ্ট্রের সামরিক ব্যায় পাঁচ হাজার চারশো কোটি ডলার (৫৪ বিলিয়ন) বাড়ানোর যে পরিকল্পনা তিনি করছেন, সেই খরচ কোত্থেকে আসবে সে প্রশ্ন করা হয়েছিল তাকে।
ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে চাঙ্গা করে তুলে সেখান থেকে এই খরচ জোগাবেন তিনি। তিনি অর্থনৈতিক প্রবৃদ্ধিকে এক শতাংশ থেকে তিন শতাংশে উন্নীত করবেন এবং লাখ লাখ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন বলে ঘোষণা দেন।
কংগ্রেসের উভয় কক্ষের এক যৌথ অধিবেশনে ভাষণ দেয়ার আগে প্রেসিডেন্ট ট্রাম্পের এই সাক্ষাৎকারটি প্রচার করে ফক্স টেলিভিশন।
এই ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প তার পরিকল্পনা আরও বিশদভাবে তুলে ধরবেন বলে মনে করা হচ্ছে। বিবিসি

মন্তব্যসমূহ