তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

ভারতে মন্ত্রীর বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ

গণধর্ষণের দায়ে ভারেতর উত্তর প্রদেশের পরিবহনমন্ত্রী গায়ত্রী প্রজাপতির বিরুদ্ধে মামলা নিতে পুলিশকে নির্দেশ দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট।

গত দুই বছর ধরে সাঙ্গপাঙ্গ নিয়ে ৩৫ বছরের এক নারীকে প্রভাবশালী এ সমাজবাদী পার্টির নেতা নিয়মিত গণধর্ষণ করতেন বলে অভিযোগ করা হয়েছে।

উত্তরপ্রদেশের পুলিশ ওই নারীর অভিযোগ নিতে না চাওয়ায় বাধ্য হয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি। সুপ্রিম কোর্ট গায়ত্রী প্রজাপতির বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দেয়। এ ঘটনার বিষয়ে প্রতিবেদন ৮ সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্টে জমা করার নির্দেশও দেওয়া হয়।


তার মেয়েকেও মন্ত্রী যৌন নিগ্রহ করেছেন বলে অভিযোগ ওই নারীর।

উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের গুরুত্বপূর্ণ অমেঠি আসন থেকে লডছেন প্রজাপতি। এ ঘটনায় নির্বাচনে বড় ধাক্কা খেল সমাজবাদী পার্টি। খনি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালীন তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। হাইকোর্টের নির্দেশে সিবিআই এর তদন্তও চলছে তার বিরুদ্ধে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

মন্তব্যসমূহ