জ্বালানি সেক্টরকে অস্থিতিশীল করতে একটি চক্র সুকৌশলে সক্রিয়: প্রধানমন্ত্রী

একটি নির্দিষ্ট চক্র বেশ সুকৌশলে দেশের জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয় রয়েছে এবং তারা নানাভাবে বিভ্রান্তিকর বক্তব্য ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (৮ আগস্ট ২০২৬) জাতীয় সংসদের এলডি হল প্রাঙ্গণে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘উত্তরাধিকার সূত্রে পাওয়া ভঙ্গুর জ্বালানি খাত’ অনুষ্ঠানে গ্যাস ও বিদ্যুতের তীব্র সংকটের কথা স্বীকার করে প্রধানমন্ত্রী বলেন, "বাংলাদেশের বহু মানুষ এই মুহূর্তে বিদ্যুৎ ও গ্যাস সংক্রান্ত বিষয়ে বেশ কষ্ট ভোগ করছেন এবং সরকার সে বাস্তবতাকে একবারের জন্যও অস্বীকার করেনি। মূলত বিগত সরকারের কাছ থেকে একটি সামগ্রিক ভঙ্গুর ব্যবস্থা উত্তরাধিকার সূত্রে পাওয়া গেছে।" তিনি আরও স্পষ্ট করে বলেন, "অতীত সরকারের সময়ে গ্যাস, জ্বালানি বা পেট্রোলিয়াম খাতে অত্যন্ত অপরিকল্পিতভাবে বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছিল। নির্দিষ্ট কিছু সুবিধাভোগী মহলকে বাড়তি সুবিধা দিতেই নেওয়া হয়েছিল এসব ক্ষতিকর নীতি। যার চূড়ান্ত খেসারত এখন দেশের সাধারণ মানুষ ও বর্তমা...

প্রেমিকাকে গাড়ি উপহার দিতে গিয়ে প্রেমিক গ্রেফতার

ভ্যালেন্টাইন্‌স ডে-তে প্রেমিকাকে চমকে দিতে সবাই কত ধরনের উপহারই না দিয়ে থাকেন। ফেব্রুয়ারি মাসের ১৪ তারিখটি যেন চিরতরে মনে গেঁথে থাকে তার জন্য কতশত পরিকল্পনা। ভালবাসার মানুষটির মন জয় করে নিতে কতই না সাধ্যসাধনা। কিন্তু, প্রেমিকার মন জয় করতে গিয়েই গ্রেফতার হতে হল মুম্বইয়ের এক যুবককে।

কারণ প্রেমিকাকে চমক দিতে গিয়ে নিজের পুরো গাড়িটাই দুই হাজার টাকার নতুন নোটে মুড়ে ফেলেছিল সে। কিন্তু তার এই বিশেষ পরিকল্পনা শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। তার আগেই মুম্বই পুলিশ তাকে গ্রেফতার করেছে।


সংবাদমাধ্যমে খবর, মুম্বইয়ের রাস্তায় গাড়ি চালিয়ে যাচ্ছিলেন ওই যুবক। গোটা গাড়িটি ছিল দু’হাজার নতুন নোটে ঢাকা। যা দেখে পথচলতি লোকজনের চোখে সর্ষেফুল দেখার জোগাড়!  বান্ধবীকে দুই হাজার টাকার নোটসমেত গাড়িটাই নাকি উপহার দিতে চেয়েছিলেন তিনি। জেরায় এমনটাই জানিয়েছেন ওই যুবক।

যদিও অন্য একটি সূত্রের দাবি, গোটা ব্যাপারটাই নাকি সাজানো।  কোনো একটি পণ্য সামগ্রীর প্রচারের অঙ্গ।

নোট বাতিলের পর তিন মাস কেটে গেলেও নোটদুর্ভোগ কমেনি সাধারণ মানুষের। অনেক সময়েই ব্যাঙ্ক বা এটিএমে টাকা পাওয়া যাচ্ছে না। ২ হাজার টাকার নোট থাকলেও নেই পর্যাপ্ত পরিমাণ খুচরো নোট। আপাতত পুলিশি হেফাজতেই তাঁকে ভ্যালেন্টাইন্‌স ডে পালন করতে হবে। যুবকের পরিচয় এখনও জানা যায়নি। -আনন্দবাজার।

মন্তব্যসমূহ