হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ১৩শ'

  দেশে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে ১৪৮ জন এবং এক হাজার ২৭১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। সরকারের এ সংস্থার তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৯৯ জন মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জনে। এর মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২৫ হাজার ২৮ জনের। মোট হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ১০ হাজার ৪০১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

লাহোরের সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৩

পাকিস্তানের লাহোরে বিক্ষোভ সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় পুলিশের উর্ধ্বতন এক কর্মকর্তাসহ কম্পক্ষে ১৩ জন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরো ৭০ জন।

সোমবার লাহোরে পাঞ্জাব প্রদেশের আইনসভার বাইরে এ হামলার ঘটনা ঘটে।

নিষিদ্ধঘোষিত তেহরিক-ই-তালিবান পাকিস্তান-টিটিপি’র শাখা জামাত-উল-আহরার হামলার দায় স্বীকার করেছে।


অবৈধ ওষুধ ব্যবসা বন্ধে সরকারি অভিযানের প্রতিবাদে ধর্মঘট ডেকে প্রাদেশিক আইনসভার বাইরে বিক্ষোভ করছিল কেমিস্ট ও ওষুধ উৎপাদনকারীরা। ধর্মঘট প্রত্যাহারে তাদের সঙ্গে সমঝোতার চেষ্টা করছিলেন পুলিশের ডিআইজি আহমাদ মুবিন।

এসময় ওই হামলার ঘটনা ঘটে। নিহত পুলিশ কর্মকর্তা মুবিনকে কয়েক ঘণ্টা আগেও বিভিন্ন টেলিভিশনে প্রচারিত খবরে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছিল।
বিবিসি এবং ডন অবলম্বনে

মন্তব্যসমূহ