জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

৮ ফেব্রুয়ারির পর যাদের জি-মেইল বন্ধ করে দেয়া হবে

৮ ফেব্রুয়ারির পর হয়ত আর জি মেইল ব্যবহার করতে পারবেন না। গুগলের পক্ষ থেকে এমনটাই নিশ্চিতভাবে জানিয়ে দেয়া হলো।

জি মেইল ছাড়া বর্তমান প্রজন্ম একপ্রকার অচল। আর তাই এই ই-মেইলিং পরিষেবা বন্ধ হওয়ার খবরে মাথায় হাত পড়েছে তাদের। তবে খুব চিন্তিত হওয়ার কারণ নেই। জি মেইল পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে না।

গুগল জানিয়েছে, যারা নিজেদের ডেস্কটপ বা ল্যাপটপে এখনো উইন্ডোজ এক্সপি অথবা উইনডোজ ভিসতা ব্যবহার করেন, তারা ৮ ফেব্রুয়ারির পর থেকে গুগল ক্রোমের মাধ্যমে জি মেইল অ্যাকাউন্ট খুলতে পারবেন না। কারণ আগামী বুধবার থেকে ক্রোম ব্রাউজার ভার্সন ৫৩ এবং তার নিচের ভার্সনে জি মেইল আর কাজ করবে না।


তাই গুগলের অনুরোধ, এখনো যারা কম্পিউটারে উইন্ডোজ এক্সপি এবং উইনভোজ ভিসতা ব্যবহার করছেন, নির্বিঘ্নে জি মেইল পরিষেবা পেতে তারা যেন নতুন অপারেটিং সিস্টেমে তা আপগ্রেড করে নেন।

এই দুটি ভার্সনে মাইক্রোসফট তাদের অপারেটিং সিস্টেম পরিষেবা বন্ধ করে দেবে। তাই নিরাপত্তার কথা ভেবেই এমন সিদ্ধান্ত নিয়েছে গুগল। ক্রোম ব্রাউজার ভার্সন ৫৩ ব্যবহার করতে থাকলে জি মেইল এর নিরাপত্তা নিয়ে সমস্যায় পড়তে পারেন ব্যবহারকারীরা।

গুগল আরো জানায়, চলতি বছর এই দুই ভার্সনে জি মেইল পরিষেবা পাওয়া গেলেও ব্যবহারকারীদের ফিরে যেতে হবে সেই পুরনো এইচটিএমএল ভার্সনে। তা ছাড়া থার্ড-পার্টি ব্রাউজারের মাধ্যমেও জি মেইল অ্যাকাউন্ট চলবে। তবে তা যে বেশ ঝুঁকিপূর্ণ হবে, সে কথাও স্পষ্ট করে দিয়েছে গুগল।

তাই গুগলের পরামর্শ, যত তাড়াতাড়ি সম্ভব, নিজের ডেস্কটপ বা ল্যাপটপকে আপগ্রেড করে নিন। আরটিএনএন

মন্তব্যসমূহ