হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ১৩শ'

  দেশে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে ১৪৮ জন এবং এক হাজার ২৭১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। সরকারের এ সংস্থার তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৯৯ জন মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জনে। এর মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২৫ হাজার ২৮ জনের। মোট হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ১০ হাজার ৪০১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

নরসিংদীতে বাস-মাইক্রো সংঘর্ষ, নিহত ১২

নরসিংদীর বেলাব উপজেলার দড়িকান্দি বাজার এলাকায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলেই ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১৯ জন।

আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যাত্রীদের পরিচয় জানা যায়নি। তাদের মধ্যে দুই শিশু আছে।  লাশগুলো নরসিংদী সদর হাসপাতাল মর্গে নেওয়া হচ্ছে।

আহত ব্যক্তিদের পার্শ্ববর্তী কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলা ও নরসিংদীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে কিশোরগঞ্জের নিকলীগামী একটি মাইক্রোবাসের সঙ্গে হবিগঞ্জ থেকে ঢাকাগামী অগ্রদূত পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অনেকে হতাহত হন।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আরিফুর রহমান দুর্ঘটনার বিষয়টি জানিয়েছেন। এনটিভি অনলাইন

মন্তব্যসমূহ