নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা

  নওগাঁ জেলার নিয়ামতপুরে চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার শিকার সবাই একই পরিবারের সদস্য।  সোমবার দিবাগত মধ্যরাতে নিয়ামতপুর থানার বাহাদুরপুর ইউনিয়নে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে। সকাল ৮টার দিকে ওই গ্রামের একটি বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন বাহাদুরপুর গ্রামের হাবিবুর রহমান (৩৫), তার স্ত্রী পপি খাতুন (৩০) এবং তাদের ছেলে পারভেজ হোসেন (১০) ও মেয়ে সাদিয়া খাতুন (৩)। নিহতদের মধ্যে হাবিবুর ও তার স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে। তাদের সন্তান পারভেজ ও সাদিয়া মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। পারভেজ বাহাদুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করত। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে হাবিবুর রহমানের বাবা নমির হোসেন ছেলের ঘরের দরজার সামনে রক্ত দেখতে পান। সন্দেহ হলে তিনি ভেতরে প্রবেশ করে খাটের ওপর চাদর দিয়ে ঢাকা অবস্থায় চারজনের লাশ দেখতে পান। পরে তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হন এবং পুলিশে খবর দেন। পুলিশ সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান পেশায় একজন গরু ব্যবসায়ী ছ...

ট্রাম্পের ইসলামভীতির মধ্যেই ইসলাম গ্রহণের কথা জানালেন মার্কিন অভিনেতা

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইসলামভীতির মধ্যেই ভরা মজলিসে সবাইকে জানিয়ে দিলেন ১৭ বছর আগে ইসলামে ধর্মান্তরিত হওয়ার মার্কিন অভিনেতা মাহেরশালা আলী।

রবিবার লস এঞ্জেলেসের ‘শ্রাইন’ মিলনায়তনে সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে তিনি এ কথা সবাইকে জানিয়ে দেন।

সদ্য মুক্তি পাওয়া ‘মুনলাইট’ চলচ্চিত্রে একজন মাদক বিক্রেতার চরিত্রে তার বিশেষ ভূমিকার জন্য তিনি সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কারের জন্য মনোনীত হন।


পুরস্কার গ্রহণের সময় মাহেরশালা আলী তার বক্তৃতায় তার ইসলাম গ্রহণ এবং এ বিষয়ে তিনি ও তার মা কিভাবে পুনর্মিলিত হতে সক্ষম হন সে সম্পর্কে উপস্থিত দর্শকদের জানান।

তার এই কাহিনী বর্তমান আমেরিকার রাজনৈতিক পরিবেশের একটি প্রতিফলন।


আগামী চার মাস আমেরিকায় শরণার্থী প্রবেশ নিষিদ্ধ করাসহ সাতটি মুসলিমপ্রধান দেশ – ইরাক, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া ও ইয়েমেনের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ ঠেকাতে শুক্রবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের পরের দিন তিনি এ ঘোষণা দেন।

তিনি বলেন, ‘আমার মা একজন দায়িত্বপ্রাপ্ত পাদরি। আমি ১৭ বছর আগে ইসলামে ধর্মান্তরিত হয়েছি। আমি যখন মাকে আমার ইসলাম গ্রহণের কথা জানাই তখন তিনি আমাকে দূরে ঠেলে দেননি। আমি তাকে দেখতে সক্ষম হয়েছি এবং তিনিও আমার সঙ্গে দেখা করতে সক্ষম হয়েছেন। আমরা একে অপরকে ভালবাসি। আমাদের মা-ছেলের ভালবাসা আরো বৃদ্ধি পেয়েছে।’

আলী তার প্রথম একাডেমি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন ২৪ জানুয়ারি এবং তার ট্রফির জন্য তিনি ব্রিজেস, হেজেস এবং প্যাটেলের মতো অভিনেতাদের সঙ্গে লড়তে হয়েছে।


সূত্র: ডেইলি নিউজ ডটকম

মন্তব্যসমূহ