তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

ফিফার বর্ষসেরা গোলের পুরস্কার জিতলেন মালয়েশিয়ার ফাইজ সাবরি

নামকরা খেলোয়াড়দের পেছনে ফেলে মালয়েশিয়ার ফুটবল তারকা মোহাম্মদ ফাইজ সাবরি ফিফার ২০১৬ সালের সেরা গোলের পুরস্কার জিতে নিয়েছেন।
পুস্কাস পুরস্কার নামে পরিচিত বর্ষসেরা গোলের সম্মানটি এই প্রথমবারের মত পেল মালয়েশিয়া।
মালয়েশিয়ার পেনাংয়ের ২৯ বছর বয়স্ক এই খেলোয়াড় দেশটির সুপার লীগে পাহাং রাজ্যের বিরুদ্ধে খেলায় ফ্রি কিক থেকে দেয়া এক দুর্দান্ত গোলের জন্য বর্ষসেরা গোলের দৌড়ে ৬০ শতাংশ ভোট পান।
তিনি ব্রাজিলের কিংবদন্তী ফুটবলার রোনাল্দোর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন।
তার সাথে প্রতিযোগীতায় ছিলেন ব্রাজিলের মার্লন এবং ভেনিজুয়েলার মিডফিল্ডার দানিউসকা রদ্রিগেজের মতো খেলোয়াড়।
জুরিখের ঐ অনুষ্ঠানে বর্ষসেরা খেলোয়াড় হিসেবে ক্রিশ্চিয়ানো রোনাল্দোর নাম ঘোষণা করা হয়। তিনি পেছনে ফেলেছেন পুরনো প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে।

ফাইজ সাবরির পুস্কাস পুরস্কার জয়ে মালয়েশিয়া ছাড়াও দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য দেশেও বেশ সাড়া পড়েছে।
"ফাইজ এখন বিশ্বের একটি আইকন" বলেন পেনাং ফুটবল অ্যাসোসিয়েশনের টিম ম্যানেজার জাইরিল খির জোহারি।
"এটি দারুণ এবং তার প্রাপ্য একটি অর্জন, শুধুমাত্র তার জন্যই নয় পুরো মালয়েশিয়ার জন্য"।
"আমি নিশ্চিত সে পুরো একটি প্রজন্মকে অনুপ্রাণিত করবে" বলেন তিনি। বিবিসি

মন্তব্যসমূহ