জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

কানাডার কুইবেক সিটি মসজিদে গুলি, নিহত ৬

কানাডার কুইবেক সিটির একটি মসজিদে বন্দুকধারীর গুলিতে অন্তত ৬ জন নিহত হয়েছেন বলে জানা যাচ্ছে। আহত হয়েছেন আরও ৮ জন।
পুলিশ বলছে, রোববার রাতে কুইবেক ইসলামিক সেন্টারের ওই মসজিদের ভেতরে বন্দুকধারীরা হামলা চালায়।
ওই সেন্টারের ফেসবুক পাতায় ঘটনাস্থল ও পুলিশের ছবি পোস্ট করে বলা হয় "গুলির ঘটনায় কজনের মৃত্যু হয়েছে"।
পুলিশ বলছে, এ ঘটনায় দু'জনকে আটক করা হয়েছে। তবে বিস্তারিক কিছু জানায়নি পুলিশ।
এর আগে একজন প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা রয়টার্সকে জানান, কিউবেক সিটি ইসলামিক কালচারাল সেন্টারের ভেতরে অন্তত তিনজন বন্দুকধারী প্রবেশ করেছিল।
গুলিতে কত লোক আহত হয়েছেন, তা এখন পর্যন্ত জানা যায়নি।
গুলির ঘটনার পর মসজিদ এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করে পুলিশ। সোশ্যাল মিডিয়াতেও ঘটনা পরবর্তী ভিডিও পোস্ট করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে অনেক জরুরি যান ইসলামিক সেন্টারের সামনে অবস্থান করছে।
গত বছর জুন মাসে ইসলামিক সেন্টারের এই মসজিটিতে একটি উপহার বক্স আসে যেখানে শুকরের মাথা ভরা ছিল এবং একটি ছোট নোট ছিল যেখানে লেখা "খাবার উপভোগ করো"।
অথচ মুসলিমরা শোকরের মাংস খায় না। বিবিসি

মন্তব্যসমূহ