হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ১৩শ'

  দেশে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে ১৪৮ জন এবং এক হাজার ২৭১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। সরকারের এ সংস্থার তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৯৯ জন মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জনে। এর মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২৫ হাজার ২৮ জনের। মোট হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ১০ হাজার ৪০১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

সিরিয়ার প্রেসিডেন্ট আসাদের মৃত্যুর গুজব!


সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এমন খবর ছড়িয়েছে। তবে বিষয়টি অস্বীকার করেছে আসাদ সরকারের কর্মকর্তারা।

যুক্তরাজ্যের 'দ্যা এক্সপ্রেস' শিরোনাম করেছে, বাশার আল-আসাদ কি নিহত? সিরীয় নেতা বড় ধরনের স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর গুজব ডালপালা মেলেছে।

প্রতিবেদনে বলা হয়, আসাদ মারা গেছেন অথবা শারীরিকভাবে আশংকাজনক অবস্থায় আছেন বলে দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।


তবে বিষটি উড়িয়ে দিয়ে এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্টের স্বাস্থ্যগত অবস্থা চমৎকার এবং তিনি স্বাভাবিকভাবে তার কাজকর্ম চালিয়ে যাচ্ছেন।

'ডেইলি মেইল' এক প্রতিবেদনে বলেছে, আসাদ বড় ধরনের স্ট্রোকে আক্রান্ত হয়েছে খবর ছড়িয়ে পড়ার পর তা অস্বীকার করে বিবৃতি দিয়েছে সরকার। আরটিএনএন

মন্তব্যসমূহ