জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

জাকারবার্গ এখন থেকে আর নাস্তিক নন!

ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ এখন থেকে আর নাস্তিক নন। তিনি তাঁর ধর্ম খুঁজে পেয়েছেন! সম্প্রতি খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান বড়দিনে তিনি তাঁর তৈরি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে এমনটাই ইঙ্গিত দিয়েছেন।

জাকারবার্গ তাঁর স্ট্যাটাসে লিখেছেন, তিনি ‌বড়দিন উদযাপন করছেন। সেখানে তিনি তাঁর স্ত্রী প্রিসিলা চ্যান, পোষা কুকুর ম্যাক্সের নাম উল্লেখ করে তাদের পক্ষ থেকে বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন। এরপর তাঁর স্ট্যাটাসে একজন মন্তব্যকারী তাঁকে প্রশ্ন করেছেন, আপনি নাস্তিক নন?

জাকারবার্গ নাস্তিকতাবাদে বিশ্বাসী ছিলেন। কিন্তু বড়দিনে তিনি ফেসবুকে লিখেছেন, ‘একটা সময় ছিল যখন আমার নানা প্রশ্ন ছিল। কিন্তু আমি এখন বিশ্বাস করি যে ধর্ম খুব গুরুত্বপূর্ণ।’ তবে তিনি কী বিশ্বাস করেন এমন প্রশ্নের উত্তর দেননি জাকারবার্গ। এনটিভি

মন্তব্যসমূহ