হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ১৩শ'

  দেশে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে ১৪৮ জন এবং এক হাজার ২৭১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। সরকারের এ সংস্থার তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৯৯ জন মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জনে। এর মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২৫ হাজার ২৮ জনের। মোট হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ১০ হাজার ৪০১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

সার্চ কমিটিতে নাম দেবে আওয়ামী লীগ

নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য গঠিত সার্চ কমিটির প্রস্তাবে সাড়া দিয়েছে আওয়ামী লীগ। ওই কমিটির কাছে ইসি গঠনের জন্য সদস্যের নাম প্রস্তাব করবে ক্ষমতাসীন দলটি।

আজ সোমবার রাতে গণভবনে দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আওয়ামী লীগের কেন্দ্রীয় একাধিক নেতা এনটিভি অনলাইনকে বিষয়টি জানিয়েছেন।

সূত্র জানায়, সভায় উপস্থিত সবার কাছ থেকে নাম আহ্বান করেন দলের সভাপতি শেখ হাসিনা। সেখান থেকে পাঁচজনের নাম বাছাই করে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে আগামী মঙ্গলবার বিকেল ৩টার মধ্যে সার্চ কমিটি বরাবর পাঠানো হবে।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন যেভাবে হয়েছে, আগামী দিনের নির্বাচনগুলোও সেভাবে অনুষ্ঠিত হবে।’ শেখ হাসিনা বলেন, ‘আমরা চাই জনগণ ভোট দেবে। তাঁরা নিজেদের প্রতিনিধি নিজেরাই ঠিক করবে। এটা তাঁদের এখতিয়ার।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের লক্ষ্য অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করি। মানুষ শান্তি চায়, না অশান্তি বেগমের অশান্তি চায়, সে সিদ্ধান্ত তারা নেবে।’

শেখ হাসিনা বলেন, ৭৫-পরবর্তী সময়ে এ দেশে নির্বাচনের নামে প্রহসন হয়েছে, মানুষের ভোটের অধিকারই ছিল না। এর বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করে এ দেশে ভোটের অধিকার, সচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করেছে আওয়ামী লীগ।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ দেশের উন্নয়ন করে আর বিএনপি-জামায়াত ধ্বংস করতে চায়। তাই আগামী নির্বাচনে ভোটারদের এই তফাৎ খেয়াল রাখার তাগিদ দেন, তিনি। এনটিভি অনলাইন

মন্তব্যসমূহ