নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা

  নওগাঁ জেলার নিয়ামতপুরে চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার শিকার সবাই একই পরিবারের সদস্য।  সোমবার দিবাগত মধ্যরাতে নিয়ামতপুর থানার বাহাদুরপুর ইউনিয়নে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে। সকাল ৮টার দিকে ওই গ্রামের একটি বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন বাহাদুরপুর গ্রামের হাবিবুর রহমান (৩৫), তার স্ত্রী পপি খাতুন (৩০) এবং তাদের ছেলে পারভেজ হোসেন (১০) ও মেয়ে সাদিয়া খাতুন (৩)। নিহতদের মধ্যে হাবিবুর ও তার স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে। তাদের সন্তান পারভেজ ও সাদিয়া মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। পারভেজ বাহাদুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করত। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে হাবিবুর রহমানের বাবা নমির হোসেন ছেলের ঘরের দরজার সামনে রক্ত দেখতে পান। সন্দেহ হলে তিনি ভেতরে প্রবেশ করে খাটের ওপর চাদর দিয়ে ঢাকা অবস্থায় চারজনের লাশ দেখতে পান। পরে তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হন এবং পুলিশে খবর দেন। পুলিশ সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান পেশায় একজন গরু ব্যবসায়ী ছ...

নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে উত্তাল যুক্তরাষ্ট্র

ক্ষমতায় বসেই নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত। সর্বশেষ শরণার্থী ও সাত মুসলমান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা দিয়ে সারাবিশ্বে তুমুল শোরগোল ফেলে দিয়েছেন তিনি।

আর ট্রাম্পের এই সিদ্ধান্তের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে চলছে বিক্ষোভ। দেশটির প্রধান প্রধান শহরের বিমানবন্দরে মুলত জমায়েত হয়েছেন বিক্ষোভকারীরা। এসব বিক্ষোভে দেশটির নাগরিকরা তাঁকে পদ ছেড়ে দেওয়ার আহ্বান জানাচ্ছেন।

স্থানীয় সময় শনিবার ট্রাম্পের ওই নির্বাহী আদেশ স্বাক্ষরের পর থেকেই চলছে বিক্ষোভ। রোববার পুরো দিন চলেছে বিক্ষোভ। ওয়াশিংটন, নিউইয়র্ক, লস এঞ্জেলস, আটলান্টা ও ডালাস বিমানবন্দরের সামনে বড় আকারের জমায়েত থেকে প্রতিবাদ হচ্ছে। বিক্ষোভের কেন্দ্রে নিউইয়র্ক সিটির জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর। আর এখানে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধ্বস্তাধস্তি ও মারামারির ঘটনাও ঘটেছে।

তাঁর নির্বাচনী স্লোগান ‘আমেরিকাকে আবার মহান কর’ পাল্টে গেছে দেশটির মানুষের কাছেই। অনেকের মুখেই এখন একটাই কথা। যুক্তরাষ্ট্রকে ‘অসুস্থ করছেন’ ট্রাম্প।  আবার অনেকেরই বক্তব্য, যুক্তরাষ্ট্রের স্বপ্নকে খুন করছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানিতেও তুমুল বিক্ষোভ চলছে তাঁর বিরুদ্ধে। এর মধ্যে যুক্তরাজ্যে তাঁর সফর বাতিলের দাবিতে আন্দোলনও শুরু হয়েছে।

এদিকে বিবিসি জানিয়েছে, এত সমালোচনা-প্রতিবাদের ঝড় কিছুই দমাতে পারছে না ট্রাম্পকে। নির্বাহী আদেশে সাত দেশের ওপর নিষেধাজ্ঞার পর তাঁর প্রশাসন নতুন করে আরো কিছু আরব দেশের উপর নিষেধাজ্ঞা জারির ইঙ্গিত দিয়েছে।

এদিকে ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে হয়রানির শিকার হয়ে ঝামেলা পোহাচ্ছেন বিভিন্ন দেশ থেকে আসা মুসলিমরা। বিশেষ করে আরব দেশগুলো থেকে আসা মুসলিম নাগরিকদের প্রতি অমানবিক ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলো। অনেক অসুস্থ ব্যক্তিকে বিমানবন্দরেই আটকে দেওয়া হয়েছে। বিমানের টিকেট কেটে ও বৈধ ভিসা নিয়েও অনেকেই উঠতে পারেনি বিমানে, অথবা যুক্তরাষ্ট্রে ঢোকার পর পরই তাঁদের আটকে রাখা হয়েছে। আর ওই আটকে রাখা যাত্রীদের ছাড়াতে বিভিন্ন দেশ থেকে আসছে প্রতিবাদ।

এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশের ওপর স্থগিতাদেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালতের কয়েকজন বিচারপতি। নিউইয়র্কের ডিস্ট্রিক্ট জজ অ্যান ডানেলি ছাড়াও ওয়াশিংটন, ভার্জিনিয়া এবং ম্যাসাচুসেটসের বিচারকরা নির্বাহী আদেশের ওপর স্থগিতাদেশ জারি করেছেন। ফলে দেশটির প্রশাসন ও বিচার বিভাগের মধ্যে দ্বন্দ্ব স্পষ্ট হয়ে উঠেছে।

এদিকে বাংলাদেশ সময় আজ সোমবার সকালে শেষ খবর পাওয়া পর্যন্ত নিজেদের সিদ্ধান্তের দাবিতে অনড় রয়েছে ট্রাম্প প্রশাসন। প্রসাশনের কর্মকর্তারা একে মুসলিমদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বলতে নারাজ। তাঁদের দাবি সন্ত্রাসের বিরুদ্ধে একটি যুদ্ধে রয়েছে দেশটি। এনটিভি অনলাইন

মন্তব্যসমূহ