পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ১৬

  পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট পুলিশ লাইন্সের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে সংগঠিত ভয়াবহ বিস্ফোরণ ও সন্ত্রাসী হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জনেরও বেশি মানুষ। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) জুমার নামাজের সময়ে পুলিশ সদর দফতরের কাছে এই হামলাটি চালানো হয়। খাইবার পাখতুনখোয়ার পুলিশ প্রধান (আইজি) জুলফিকার হামিদ ঘটনার সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। হামলার ধরণ ও পুলিশের পাল্টা অভিযান প্রথম হামলা: পুরোনো পুলিশ লাইন্সের প্রবেশপথে বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে সজোরে ধাক্কা দেয় এক হামলাকারী। এতে বড় ধরণের বিস্ফোরণ ঘটে এবং ভবনের একাংশ ধসে পড়ে। দ্বিতীয় বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধ: বিস্ফোরণের পরপরই সশস্ত্র জঙ্গিরা স্পেশাল ব্রাঞ্চ ভবন লক্ষ্য করে এগোতে থাকে। সেখানে একজন আত্মঘাতী হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। এরপরই নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সমর্থিত জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র গোলাগুলি শুরু হয়। সন্ত্রাসী হতাহত: পুলিশ জানায়, মোট ৭ জন সশস্ত্র জঙ্গি পুলিশ লাইন্সে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে...

ট্রাম্প মারাত্মকভাবে মানসিক রোগী : মনোবিজ্ঞানী

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মানসিক ভারসাম্যহীন হিসেবে আখ্যা দিয়েছেন মনোবিজ্ঞানীরা। দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ১১ দিন না যেতেই অনেকে সিদ্ধান্তে এসেছেন, ট্রাম্প সেই দায়িত্ব পালনে মোটেও যোগ্য নন।

এর আগে হিলারি ক্লিনটন বলেছিলেন, ‘অবশ্যই তিনি (ট্রাম্প) আমার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, কিন্তু তিনি মানসিকভাবে মারাত্মক ভারসাম্যহীন।’ হিলারির এই কথায় এবার অনেকেই ঐকমত্যে এসেছেন। সেই সঙ্গে মনোবিজ্ঞানীরাও একই প্রশ্ন তুলেছেন।  

দি আমেরিকান সাইকিয়াট্রি অ্যাসোসিয়েশন আত্মরতির নয়টি লক্ষণের উল্লেখ করেছেন। এই লক্ষণগুলোর পাঁচটি কারো মধ্যে থাকলে তাকে মানসিক ভারসাম্যহীন হিসেবে উল্লেখ করা যেতে পারে। যার শেষ পাঁচটি লক্ষণ পাওয়া গেছে ট্রাম্পের মধ্যে।

মনোবিজ্ঞানী জন ড. গার্তনার বলেছেন, মারাত্মকভাবে মানসিক রোগী এবং প্রেডিডেন্ট হিসেবে মানসিকভাবে তিনি অযোগ্য।’

এই মনোবিজ্ঞানী বিশ্বাস করেন, ট্রাম্পের মধ্যে ‘মারাত্মক আত্মরতির’ লক্ষণ আছে।

চলতি মাসের ২০ জানুয়ারি বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটির প্রধান হিসেবে দায়িত্ব নেন ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে নানা বিতর্কিত সিদ্ধান্ত নেন তিনি।  এনটিভি অনলাইন

মন্তব্যসমূহ