জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

এভারেস্টের উচ্চতা কি ভূমিকম্পের কারণে কমে গেছে?

নেপালে দু বছর আগে যে ভূমিকম্প হয়েছিল তাতে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ হিমালয়ের মাউন্ট এভারেস্টের উচ্চতা কমে গেছে কিনা - তা নতুন করে মেপে দেখার উদ্যোগ নিয়েছে ভারতের জরিপ বিভাগ। ভারতের সার্ভেয়ার জেনারেলর বলেন, সেই ভূমিকম্পে এভারেস্টের উচ্চতা কমে গেছে বলে কিছু বিজ্ঞানী বিশ্বাস করেন। ভারতের একটি জরিপে ৬২ বছর আগে বলা হয়েছিল এভারেস্টের উচ্চতা ২৯ হাজার ২৮ ফুট, বা ৮ হাজার ৮৪৮ মিটার। এটিই এভারেস্টের সর্বাধিক স্বীকৃত উচ্চতা বলে মানা হয়। তবে চীনের একটি সরকারি রিপোর্ট বলেছে, ২০১৫ সালের ২৫শে এপ্রিল ৭ দশমিক ৮ মাত্রার যে ভূমিকম্প হয়, তার ফলে এভারেস্ট ৩ সেন্টিমিটার দক্ষিণ-পশ্চিমে সরে গেছে। সার্ভে অব ইন্ডিয়া আজ ঘোষণা করেছে , নেপালের ওই ভূমিকম্পে এভারেস্টের উচ্চতার সত্যি কোন পরিবর্তন হয়েছে কিনা তা তারা দ্বিতীয়বারের মতো মেপে দেখবেন। সার্ভেয়ার জেনারেল স্বর্ণ সুব্বা রাও বলেছেন, নেপাল চীন সীমান্ত এলাকায় অবস্থিত মাউন্ট এভারেস্টে আগামী দু মাসের মধ্যেই এজন্য একটি দল পাঠানো হবে। নেপালের ভুমিকম্পে প্রায় ৯ হাজার লোক নিহত হয়, ক্ষয়ক্ষতি হয় ব্যাপক। বিবিসি

মন্তব্যসমূহ