পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ১৬

  পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট পুলিশ লাইন্সের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে সংগঠিত ভয়াবহ বিস্ফোরণ ও সন্ত্রাসী হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জনেরও বেশি মানুষ। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) জুমার নামাজের সময়ে পুলিশ সদর দফতরের কাছে এই হামলাটি চালানো হয়। খাইবার পাখতুনখোয়ার পুলিশ প্রধান (আইজি) জুলফিকার হামিদ ঘটনার সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। হামলার ধরণ ও পুলিশের পাল্টা অভিযান প্রথম হামলা: পুরোনো পুলিশ লাইন্সের প্রবেশপথে বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে সজোরে ধাক্কা দেয় এক হামলাকারী। এতে বড় ধরণের বিস্ফোরণ ঘটে এবং ভবনের একাংশ ধসে পড়ে। দ্বিতীয় বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধ: বিস্ফোরণের পরপরই সশস্ত্র জঙ্গিরা স্পেশাল ব্রাঞ্চ ভবন লক্ষ্য করে এগোতে থাকে। সেখানে একজন আত্মঘাতী হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। এরপরই নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সমর্থিত জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র গোলাগুলি শুরু হয়। সন্ত্রাসী হতাহত: পুলিশ জানায়, মোট ৭ জন সশস্ত্র জঙ্গি পুলিশ লাইন্সে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে...

রোহিঙ্গা সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্র আন্তরিক : বার্নিকাট

রোহিঙ্গা সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্র আন্তরিক বলে জানালেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্প শেষে সাংবাদিকদের ব্রিফ করেন।

বার্নিকাট বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে তাঁর দেশ অত্যন্ত আন্তরিক। এ জন্য তিনি এবারসহ দুবার ক্যাম্প পরিদর্শনে আসেন। খোঁজখবর নেন মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া নারী-পুরুষদের। এ সময় তিনি রোহিঙ্গাদের সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্র কাজ করবে বলেও জানান। পরে তিনি মুচনী নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্প পরিদর্শন করেন।

সকাল ১০টায় মার্কিন রাষ্ট্রদূত হ্নীলার লেদায় অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান।

লেদায় আন্তর্জাতিক অভিবাসী সংস্থার (আইএমও) স্বাস্থ্য ক্লিনিকে কর্মরত কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং বস্তি পরিদর্শন করেন। শেষে নির্যাতনের শিকার হয়ে মিয়ানমার থেকে পালিয়ে আসা ও স্বজনহারা রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন।

বার্নিকাটের সঙ্গে ছিলেন আইওএমের বাংলাদেশ অফিস প্রধান শরৎ দাশ, বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আবুজার আল জাহিদ, উপ-অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার চাউলাউ মারমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিউল আলম। এনটিভি অলাইন

মন্তব্যসমূহ